র‍্যাবের ওপর মাদক কারবারিদের হামলা, গুলিবিদ্ধ একজন আটক

আপডেট : ৩০ মে ২০২৩, ০৯:৫৭ পিএম

মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক র‍্যাব সদস্য এবং গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন এক মাদক কারবারি। 

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। 

মাদক কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন উত্তম কুমার নামের এক র‌্যাব সদস্য। একইসাথে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে অভিযুক্ত মাদক কারবারি সাইদ ওরফে সুইট হোসেনকে (২৪)।

র‍্যাব ও স্থানীয়রা জানায়, বিকেলে র‌্যাব ১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি দল সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় মাদক কারবারিরা ধারালো অস্ত্র নিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা করে। এতে উত্তম কুমার নামে এক র‌্যাব সদস্য  জখম হন। আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে র‍্যাবের হাতে আটক হয় মাদক কারবারি সাইদ ওরফে সুইট। ঘটনাস্থল থেকে কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। 

আরও পড়ুন: মাদ্রাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, শিক্ষক-শিক্ষার্থী উধাও!

এ বিষয়ে র‌্যাব-১২’র গাংনী ক্যাম্প কমান্ডার গোলাম ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্যকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ মাদক কারবারিকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিক্যালে রেফার করেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার আবির হোসেন। 


একাত্তর/জো

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর