তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি, দাম বাড়ার আশঙ্কা

আপডেট : ০৫ জুন ২০২৩, ০১:৪২ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ভারসাম্য রক্ষায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস।

রোববার সৌদি আরব জানিয়েছে, তারা জুলাই মাসে দৈনিক তেলের উৎপাদন ১০ ব্যারেল কমাবে। এই ঘোষণার পর প্রতি তেলের দাম প্রতি ব্যারেলে ১ ডলার বেড়ে গেছে। 

সেইসাথে ওপেক প্লাস জানিয়েছে, ২০২৪ সাল থেকে তেলের উৎপাদন আরও ১৪ লাখ ব্যারেল কমানো হবে। 

বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ আসে ওপেক প্লাসভুক্ত দেশগুলো থেকে। এই সিদ্ধান্ত তেলের দামের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার এশিয়ায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় আড়াই শতাংশ বেড়ে ৭৭ ডলারে স্থির হয়। 

বিশ্বব্যাপী জ্বালানির দাম কমার প্রেক্ষাপটে রোববার রাশিয়ার নেতৃত্বে তেলসমৃদ্ধ দেশগুলোর সাত ঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের মতে, ২০২২ সালের অক্টোবর থেকে ওপেক প্লাস মোট উৎপাদন কমিয়েছে প্রায় ৩৬ লাখ বিপিডি। 

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস ইতোমধ্যে দুই লাখ বিপিডি উৎপাদন কমাতে সম্মত হয়েছে, যা বিশ্বব্যাপী মোট চাহিদার প্রায় দুই শতাংশ। 

আরও পড়ুন: বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো চার লেনের সেতু

আলোচনার ফলাফল ছিল ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো, নোভাক বলেন। 

রাইস্টাড এনার্জি বলছে, এই ঘোষণার ফলে জুলাইয়ে বাজারের ঘাটতি ৩০ লাখ বিপিডি-এরও বেশি হতে পারে, যা আগামী সপ্তাহগুলোতে দাম আরও বাড়িয়ে দিতে পারে।


একাত্তর/এসজে

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর