তেজগাঁওয়ে প্রাইভেকারে নারী-পুরুষের মরদেহ

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৩:১৬ পিএম
রাজধানীর তেজগাঁওয়ের এলেনবাড়িতে একটি প্রাইভেটকারের ভেতর থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সেখানের সরকারি স্টাফ কোয়ার্টার এলাকার পড়ে থাকা গাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
তেজগাঁও মডেল থানার পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দেখতে পায় প্রাইভেরকারের ইঞ্জিন চালু অবস্থায় ছিলো এবং কাপড় দিয়ে ঢাকা ছিলো। পেছনের সিটে পড়ে ছিলো এক পুরুষ ও এক নারীর মরদেহ।
একটি ব্যক্তিগত গাড়ির ভেতরে দুটি লাশ রয়েছে। এই তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ সময় গাড়ির ভেতর দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। দেহ দুটিতে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
শাহ আলম জানান, পুরুষ ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫৩)। তিনি একটি সরকারি অফিসের অফিস সহায়ক। তার বাড়ি নড়াইল লোহাগড়ায়। দেলোয়ারের ভাই মিন্টু মোল্লা মরদেহ শনাক্ত করেছেন। নারী নাম মৌসুমী আক্তার রানী (৪২)। তার বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়।
পরিদর্শক শাহ আলম বলেন, ভোরে স্টাফ কোয়ার্টারের কাছের একটি পুকুরপাড়ে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি ব্যক্তিগত গাড়ি দেখতে পান লোকজন। গাড়ির ইঞ্জিন চালু ছিল। লোকজন কাপড়টি সরিয়ে গাড়ির পেছনের আসনে এক পুরুষ ও এক নারীর মরদেহ দেখতে পায়।
তিনি আরও বলেন, শোরগোল শুনে কাছের কোয়ার্টার থেকে দেলোয়ারের স্ত্রী ও ভাই ঘটনাস্থলে আসেন। দেলোয়ারের ভাই মিন্টু মরদেহসহ গাড়িটি চালিয়ে রাস্তায় নিয়ে যান। পরে তিনি থানায় ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটো উদ্ধার করে।
গাড়ির ভেতরে একাধিক বোতল পাওয়া গেছে। বোতলে সাদা রঙের তরল পদার্থ দেখা গেছে। পুলিশ জানিয়েছে, ল্যাবরেটরিতে পরীক্ষা করা ছাড়া সেগুলো কি ধরনের তরল ছিলো না বলা যাচ্ছে না। এছাড়া একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেটি ওই নারীর।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, যে গাড়ি থেকে লাশটি পাওয়া গেছে সেটি দেলোয়ারের বলেই জানা গেছে। তার সঙ্গে যে নারীর লাশ পাওয়া গেছে, তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। কী করে তাদের মৃত্যু হল সে বিষয়ে তদন্ত চলছে।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, তাদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই। ধারণা করা হচ্ছে তারা মাদক বা উত্তেজক কোন কিছু সেবন করে যৌনকর্মের পর গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন। এরপর সাফোকেশনে বা অন্য কোনো কারণে তাদের মৃত্যু হতে পারে।


একাত্তর/আরবি
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর