অস্ট্রিয়ায় যাত্রীবাহী ট্রেনে আগুন, উদ্ধার ২০০

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৪:৫৪ পিএম

অস্ট্রিয়ায় একটি টানেলের ভেতর দিয়ে ট্রেন যাওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় যাত্রীবাহী ট্রেনটি থেকে প্রায় ২০০ জনকে উদ্ধার করা হয়েছে। 

স্থানীয় পুলিশ এএফপি’কে জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৪৫ জন অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণে নি:শ্বাস গ্রহণে কষ্ট হওয়ায় তাদের এমন অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রিয়ার রেল অপারেটরের এক মুখপাত্র বলেন, বুধবার সন্ধ্যায় দেশটির আল্পসের ইন্সব্রুক নগরীর কাছে একটি টানেলের মধ্যদিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি হামবুর্গ ও আমস্টাডামের দিকে যাচ্ছিল।

তিনি আরও বলেন, যাত্রী বহনকারী ট্রেনটিতে মোটরগাড়িও পরিবহন করা হচ্ছিল এবং ক্ষতিগ্রস্ত ক্যাবল থেকে এসব গাড়িতে আগুন ধরে যায়।

আরও পড়ুন: মস্কো দখল করতে চায় পুতিন বিরোধীরা

ওই কর্মকর্তা আরও বলেন, স্থানীয় সময় ২২:১৯ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ২৩:৪০ টায় সেখানে উদ্ধার কাজ শেষ করা হয়।

ট্রেনটি বুধবার সন্ধ্যায় ভিয়েনা ছেড়ে যায় এবং বৃহস্পতিবার সকালে এটির আমস্টারডাম পৌঁছানোর কথা ছিল।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সরাসরি ইরানের সাধারণ নাগরিকদের জন্য একটি জরুরি সতর্কতা জারি করে মঙ্গলবার সারাদেশে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
অস্ট্রিয়ার পার্লামেন্ট ১৪ বছরের কম বয়সী নারীদের স্কুলে হেডস্কার্ফ পরিধান নিষিদ্ধের একটি আইন অনুমোদন করেছে। 
মাঝেমধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা রুপালি পর্দাকেও হার মানিয়ে যায়। এমনই এক থ্রিলারের জন্ম দিয়েছেন এক অস্ট্রিয়ান নাগরিক। বান্ধবীকে বরফের পাহাড় চূড়ায় উঠিয়ে সেখানে রেখে চলে যান তিনি।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর