রাশিয়ায় ভবনে ঢুকে বিধ্বস্ত হলো ড্রোন, আহত তিন

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৯:৩২ পিএম

রাশিয়ার ভোরোনেজ শহরের একটি আবাসিক ভবনে একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পরে তিনজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর। 

শুক্রবার এক টেলিগ্রাম পোস্টে আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেন, এ ঘটনায় তিনজন বাসিন্দা ভাঙা জানালার কাঁচের টুকরোয় আহত হয়েছেন এবং ঘটনাস্থলেই সাহায্য পেয়েছেন।

দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ভোরোনেজ ওব্লাস্টের সাথে ইউক্রেনের আংশিক সীমানা রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনের কিছু জানালা উড়ে গেছে এবং ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই ধরনের ড্রোন হামলা ও দক্ষিণ-পশ্চিম রাশিয়ায় আন্তঃসীমান্ত অভিযান রাশিয়ান বিমান প্রতিরক্ষা এবং ত্রুটিযুক্ত সীমান্ত সুরক্ষা ব্যবস্থায় স্পষ্ট লঙ্ঘন প্রকাশ করেছে। পূর্বে দক্ষিণ ক্র্যাসনোদারের আবাসিক এলাকায় এবং এমনকি ক্রেমলিনের একটিতেও এই ধরণের হামলা করা হয়েছিলো।  

রাশিয়ার অভ্যন্তরে হামলার প্রতিবেদনের ব্যাপারে কোনও মন্তব্য করেনি কিয়েভ। 

এদিকে, শুক্রবার ইউক্রেনীয় প্রেসিডেন্সির ওয়েবসাইট ভলোদিমির জেলেনস্কির একটি ভিডিও বিবৃতি পোস্ট করেছে, যেখানে যা হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ ফ্রন্টলাইনের বিভিন্ন অংশে ইউক্রেনীয় বাহিনীর সর্বশেষ প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করা হয়েছে। 

বন্যাকবলিত দক্ষিণ ইউক্রেন পরিদর্শন করার পর একটি ট্রেনের বগির ভিতর থেকে একটি সেলফি ভিডিওতে জেলেনস্কি বলেন, তিনি যুদ্ধের ‘সব উত্তপ্ত এলাকায়’ ইউক্রেনীয় বাহিনীর সাথে যোগাযোগ করেছেন এবং তাদের প্রচেষ্টার অনির্দিষ্ট ‘ফলাফলের’ প্রশংসা করেন।

আরও পড়ুন: রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে বন্যায় নিহত আট, ঘরছাড়া ছয় হাজার

ইউক্রেনীয় কর্তৃপক্ষ তাদের সর্বশেষ সামরিক পদক্ষেপের বিষয়ে চুপ করে রয়েছে। দীর্ঘ-প্রত্যাশিত পাল্টা আক্রমণের ব্যাপারে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞ এবং অন্যদের ক্রমবর্ধমান মন্তব্যে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। 

জেলেনস্কি সেই সরকারী অবস্থানের প্রতিধ্বনি করে বলেন, লড়াইয়ের বিবরণ সম্পর্কে কথা বলার এখনও ‘সময়’ আসেনি।


একাত্তর/এসজে

রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর