ভোট নিয়ে কেউ অভিযোগ করেনি: ইসি সচিব

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৭:০৬ পিএম

খুলনা, বরিশালসহ সোমবার দেশে উৎসবমুখর পরিবেশ ও সবার প্রচেষ্টায় সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, ভোটে কোন দল অংশ নেবে অথবা নেবে না সেটা আমাদের দায়িত্ব না। তারা মনোনয়ন পেয়েছেন, প্রতীক পেয়েছেন। যদি ভোটের দিন কেউ প্রত্যাহার করেন সেক্ষেত্রে সেটা তাদের ব্যাপার। কোনো প্রার্থী নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

image


হাতপাখার প্রার্থীতা প্রত্যাহার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীতা প্রত্যাহার বিষয়টি রাজনৈতিক দলের একান্ত সিদ্ধান্ত। এ নিয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এছাড়া কাউন্সিলর পদে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলেও মনে করেন তিনি। 

আরও পড়ুন: মার্কিন ভিসানীতি জাতীয় পার্টি সমর্থন করে: জিএম কাদের

এসময় জাতীয় পরিচয়পত্রের বিষয়ে তিনি বলেন, এনআইডি কার্ডের বিষয়ে রাষ্ট্র ইসিকে দায়িত্ব দিয়েছিল। এখন রাষ্ট্র অন্য কোনো দপ্তর বা মন্ত্রণালয়কে সেই দায়িত্ব দিচ্ছে। সেখানে আমাদের কিছু বলার নেই। রাষ্ট্র যে দায়িত্ব দেবে আমরা তা পালন করবো।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর