‘বিপর্যয়’ মোকাবেলায় গুজরাট ও মহারাষ্ট্রে বিশাল যজ্ঞ

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৩:০৪ পিএম

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘূর্ণিঝড়টি আরও শক্তি বৃদ্ধি করে উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার গুজরাটের কচ্ছ উপকূলে সেটি আছড়ে পড়তে পারে।

বৈঠকে দুর্যোগ মোকাবেলায় এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রুখতে প্রশাসনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা দেশটির প্রধানমন্ত্রীকে জানান সরকারি কর্মকর্তারা। 

ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘বিপর্যয়ে’র কারণে মুম্বাইসহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে।

আগাম প্রস্তুতির অংশ হিসেবে গুজরাটের সৌরাষ্ট্র এবং কুচে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকায় উপকূলীয় অঞ্চলগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত সাগর উত্তাল থেকে থেকে অতি উত্তাল থাকতে পারে। ইতিমধ্যে গুজরাটে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

১৫ জুন গুজরাটের উপকূলে আঘাত হানতে পারে ‘বিপর্যয়’। জখৌ বন্দরের ওপর দিয়ে এটি বয়ে যেতে পারে। তাই, ক্ষয়ক্ষতি এড়াতে উপকূল এলাকায় সতর্কতা জারি করেছেন সরকার। গুজরাটের আমদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীধামে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম।

সোমবার থেকেই ফুঁসতে শুরু করেছে আরব সাগর। আরও উত্তাল হয়ে উঠে মঙ্গলবার। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে গুজরাটসহ রাজস্থানেও। বৃষ্টির সঙ্গে চলছে ঝড়ো হাওয়া। ‘বিপর্যয়’ আসার আগেই ঝোড়ো হাওয়ার দাপটে গুজরাটে কয়েকজনের মৃত্যু হয়েছে।

১৬ জুন দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবেশ করতে পারে ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পশ্চিম রেল একাধিক ট্রেন বাতিল করেছে। ‘বিপর্যয়ের’ প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। ঘূর্ণিঝড়ের কারণে মুম্বাইতে জলোচ্ছ্বাস দেখা গেছে। ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি ছিলো।

এদিকে, দ্রুত দিক পাল্টানোয় ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ সরাসরি পাকিস্তানের করাচিতে আঘাত হানবে না বলে জানিয়েছেন দেশটির সিন্ধু প্রদেশের মূখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। 

আরও পড়ুন: সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, করাচি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। ১৫ জুন সিন্ধু প্রদেশের উপকূলীয় এলাকায় এটি আঘাত হানতে পারে। করাচিতে ১৪৪ ধারা জারি এবং বন্দর নগরীতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দক্ষিণ সিন্ধু প্রদেশের নিচু উপকূলীয় অঞ্চল থেকে কয়েক হাজার লোককে সরিয়ে নেয়া শুরু করেছে পাকিস্তান। সোমবার উপকূলীয় এলাকা থেকে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। 


একাত্তর/এসি

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর