কফিনের ভেতর থেকে বৃদ্ধা বললেন ‘আমি বেঁচে আছি’

আপডেট : ১৩ জুন ২০২৩, ০৬:৩৭ পিএম

দুনিয়াতে আজব সব ঘটনা ঘটেই চলছে। মরে যাবার পর আবারও জীবিত হবার ঘটনা খুব বিরল হলেও অবাস্তব নয়। এমন অবিশ্বাস খবর কালে ভদ্রে মিলে। তেমনই এক খবর এসেছে লাতিনের দেশ ইকুয়েডর থেকে। কবরে নামিয়ে দেয়ার আগেই জীবিত ফিরেছেন এক বৃদ্ধা। 

‘মরা মানুষ’ বেঁচে ওঠার এমন অবিশ্বাস্য ঘটনা এখন ভাইরাল গোটা দুনিয়াতে। কাতারের সংবাদ মাধ্যম আলজজিরা এক প্রতিবেদনে এমন অবিশ্বাস খবরটি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ৭৬ বছরের এক বৃদ্ধা কফিনের ভেতর থেকে বলে উঠেছেন- ‘আমি বেঁচে আছি’।

বয়সজনিত সমস্যায় কয়েকদিন আগে ৭৬ বছরের এক বৃদ্ধাকে বাবাহোয়োর এক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা একেবারে খারাপ হয়ে যাওয়ায় তাঁকে আইসিইউ’তে নেয় হয়। কিন্তু তাঁর হৃদস্পন্দন থেমে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এরপর নিয়ম মেনে বৃদ্ধার স্বজনরা হাসপাতাল থেকে ‘ডেথ সার্টিফিকেট’ সংগ্রহ করে তার দেহ কফিনে ভরে শেষকৃত্যর জন্য নিয়ে যান। কিন্তু সবাইকে অবাক করে সরকারী হিসেবে মৃত সেই বৃদ্ধা কফিন ভেতর থেকে ঠকঠক করে আওয়াজ করতে থাকেন। 

image

এই বৃদ্ধার নাম বেল্লা মনটোয়া। তিনি একজন অবসরপ্রাপ্ত নার্স। তার ছেলে গিলবার্তো বারবেরা জানান, মস্তিস্কে রক্তক্ষরণ ও কার্ডিয়াক এরেস্টের কারণে তার মাকে শুক্রবার হাসপাতালে ভর্তি করান। ভর্তি করানোর সময় বেল্লা মনটোয়া অচেতন অবস্থায় ছিলেন। 

আইসিইউ’তে নেয়ার পরও তার কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না চিকিৎকরা। পরে বৃদ্ধাকে মৃত ঘোষণা করে মৃত্যু সনদ দিয়ে দেন তারা। কিন্তু সোমবার শেষকৃত্যের সময়ই স্বজনরা বুঝতে পারেন, বেল্লা মনটোয়া মারা যাননি, তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, কথাও বলছেন। 

সেখানে থাকা এক স্বজন শুনতে পান কফিনের ভেতর থেকে বৃদ্ধা বলছেন, আমি বেঁচে আছি এখনও। এতে হতচকিত হয়ে পড়েন উপস্থিত সবাই। নিজেদেরকে সামলে নিয়ে কফিন খুলে বৃদ্ধাকে বের করে আনেন তার পরিবারের সদস্যরা। দেখতে পান, সত্যিই বেঁচে আছেন বৃদ্ধা।

সঙ্গে সঙ্গে বৃদ্ধাকে কফিন থেকে বের করে এনে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে আছেন। তাঁকে আবার আইসিইউতে ভর্তি করা হয়েছে। তাঁর স্বজনদের চোখের পানি হতাশার থেকে আনন্দে রূপ নিয়েছে। 

তবে এই কাণ্ডে হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কিভাবে একজন জীবিত মানুষকে ডেথ সার্টিফিকেট দেয়া হলো, সেটি খুঁজে দেখতে কড়া নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 


একাত্তর/এআর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধংদেহী মনোভাব এখন এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে। তেহরান থেকে প্রকাশিত দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর রোববারের প্রচ্ছদ যেন সেই বারুদেই দেশলাই ঠুকে...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে তীব্র জল্পনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। একদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে...
বিশ্বের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হিসেবে নাম লেখালেন ১০৪ বছর বয়সী বৃদ্ধা ডরোথি হফনার।
ইকুয়েডরে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিনের ভেতর থেকে জীবিত বের হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ৭৬ বছর বয়সী এক নারী। শুক্রবার ইস্কেমিক স্ট্রোকে বেলা মন্টোয়া নামে ওই নারীর মৃত্যু হয়েছে বলে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর