মুন্সীগঞ্জে ঘরে ঢুকে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:৩৯ এএম

মুন্সীগঞ্জে বিরোধের জেরে গভীর রাতে ঘরে ঢুকে প্রবাস ফেরত এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সদরের শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শ্যামল ব্যাপারী (৩৮)। তিনি ওই গ্রামের আব্দুল গনি ব্যাপারীর ছেলে। শ্যামল দীর্ঘ দিন মালয়েশিয়ায় কর্মরত থাকার পর ছয় মাস আগে দেশে ফেরেন।  

স্বজনরা জানান, একই গ্রামের শাহাদাত বেপারীদের সঙ্গে শ্যামলদের বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে শাহাদাতসহ কয়েকজন শ্যামলের ঘরে ঢুকে শরীরের বিভিন্ন অংশে ২০টির মতো গুলি করে। একই সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে ককটেল ফাটাতে ফাটাতে চলে যায়। 

গুরুতর অবস্থায় শ্যামলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: রাজধানীতে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী আটক

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীরা পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।


একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর