জাপানে সেনা প্রশিক্ষণ রেঞ্জে গুলিতে দুই সৈন্য নিহত

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৪:২৭ পিএম

জাপানে একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে এক প্রশিক্ষণার্থীর গুলিতে দুই সৈন্য নিহত এবং অন্য একজন আহত হয়েছে।

বুধবার গিফুতে একটি শুটিং ড্রিল চলাকালীন ১৮ বছর বয়সী এক প্রশিক্ষণার্থী প্রশিক্ষকদের উপর আটবার গুলি চালান। তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের মধ্যে ২৫ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে বিশোর্ধ ও পঞ্চাশোর্ধ বাকি দুই ভুক্তভোগীর পরিচয় এখনো জানা যায়নি। 

জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স জানিয়েছে, এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক জড়িত ছিল না।

তারা বলেছে, নতুন সদস্য এবং সম্ভাব্য প্রার্থীদের জন্য একটি লাইভ-ফায়ার প্রশিক্ষণের সময় এই গুলি চালানো হয়। সন্দেহভাজন ব্যক্তি গত এপ্রিল মাসে সেনাবাহিনীতে যোগ দেন।

গুলি চালানোর পর বেশ কয়েকজন সৈন্যকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে বলে একজন বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

জাপানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বলেছেন, হামলার পর দেশজুড়ে লাইভ ফায়ার এবং বিস্ফোরক প্রশিক্ষণ মহড়া স্থগিত করা হয়েছে।

জাপানে বন্দুক সহিংসতা অত্যন্ত বিরল হলেও, গত এক বছরে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গত জুলাইয়ে একটি রাজনৈতিক সমাবেশে এক বিক্ষোভকারীর গুলিতে নিহত হন। আবে জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন এবং তার মৃত্যু দেশটিকে গভীরভাবে শোকাহত করেছে।

এরপর এই এপ্রিলে জাপান আবার বিশৃঙ্খল হয়ে পড়ে, যখন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার প্রচারণা অনুষ্ঠানে একটি ধোঁয়া বোমা নিক্ষেপ করার পর অক্ষত অবস্থায় বেঁচে যান।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় বিপর্যয়: গুজরাটে রেড অ্যালার্ট জারি

জাপানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে পুলিশ এবং জরুরী যানবাহনকে গিফু শহরের প্রশিক্ষণ কেন্দ্রের চারপাশে রাস্তা বন্ধ করে দিতে দেখা গেছে। 

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মাৎসুনো হিরোকাজু বলেছেন, তিনি গুলি করার বিষয়ে অবগত রয়েছেন এবং ঘটনাটি এখনও তদন্তাধীন।


একাত্তর/এসজে

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
আবারও বন্দুকধারীর হামলা থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের’ নৈশভোজ চলার সময় বন্দুক হামলার ঘটনায়...
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর