ঢাকায় মশলার সবচেয়ে বড় পাইকারী বাজার ক্রেতা শূন্য

আপডেট : ১৫ জুন ২০২৩, ০২:৪৮ পিএম

কোরবানি ঈদ ঘনিয়ে এলেও এখনো ক্রেতা শূন্য মশলার সবচেয়ে বড় পাইকারী বাজার রাজধানীর মৌলভীবাজার। একেবারেই বিক্রি নেই এলাচ-লবঙ্গ-দারুচিনি ও জিরার মতো মশলার। বিক্রেতারা বলছেন, কোরবানি ঈদের দুই সপ্তাহ আগে এমন ক্রেতার খরা এর আগে কখনও দেখেনি মৌলভীবাজার। 

দেশে বাৎসরিক মশলার চাহিদার ৬০ শতাংশই বিক্রি হয় কোরবানি ঈদকে ঘিরে। ফলে কোরবানি ঈদ যত ঘনিয়ে আসে তত-ই জমে উঠে গরম মশলার বাজার। 

তবে কোরবানি ঈদের সপ্তা দুই আগেও ক্রেতার দেখা নেই মশালার অন্যতম বাজার রাজধানীর মৌলভীবাজারে। ফলে অলস সময় কাটছে মশলা বিক্রেতাদের।

মৌলভীবাজারে পাইকারীতে এখন এলাচ বিক্রি হচ্ছে মানভেদে ১২০০ থেকে ২১৫০ টাকা কেজি। লবঙ্গ বিক্রি হচ্ছে ১২৫০ থেকে ১৪৫০ টাকায়। পাকিস্তানি জিরা ৮১০ টাকা, আফগানিস্তানি জিরা ৮২০ এবং শাহী জিরা বিক্রি হচ্ছে ৯৩০ টাকা কেজি। পাইকারিতে দারুচিনি এখন বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৯০ টাকা কেজি। 

মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন কোরবানি ঈদের আগে এমন ক্রেতার খরা আগে কখন দেখেনি তারা। 

দেশে এলাচ, জিরা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী ও মৌরির বাৎসরিক চাহিদা প্রায় ২ লাখ টন। যা আমদানি হয় মূলত চীন, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিশ্বের ২২টি দেশ থেকে। এর মধ্যে ৮২ শতাংশ মশলা আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয় কমবেশি ১৮ শতাংশ।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর