চোরাই পথে আসা ভারতীয় চিনির দখলে সিলেটের বাজার

আপডেট : ১৬ জুন ২০২৩, ০২:৩৩ পিএম

ভারত থেকে অবৈধপথে আনা চিনি দখল করে নিচ্ছে সিলেটের বাজার। বাংলাদেশের চেয়ে ভারতে চিনির দাম কম থাকায় এর সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা। 

এতে দেশি ও আমদানি করা চিনির বিক্রি কমে গেছে। সংশ্লিষ্ট সিন্ডিকেট লাভবান হলেও সরকারের কোষাগারে কানাকড়িও জমা হচ্ছে না। তাই এটি বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। 

সিলেটের জৈন্তাপুর সীমান্ত। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা চিনির বস্তা কাঁধে করে নিয়ে যাচ্ছেন সারি সারি মানুষ। ইজিবাইকে এই চিনি চলে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। 

এলাকার ব্যবসায়ীরা জানান, দেশীয় চিনির চেয়ে বস্তায় প্রায় ১৪০০-১৫০০ টাকা কমে পাওয়া যায় ভারতীয় চিনি। আর এর সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা।

image


ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে অবৈধ পথে আনা চিনি দখল করে নিচ্ছে সিলেট অঞ্চলের বাজার। এতে বিপুল পরিমাণ শুল্ক হারাচ্ছে সরকার। কমে গেছে দেশি ও আমদানি করা চিনির বিক্রি।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মাদ সেলিম বলেন, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চোরাকারবারিদের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে এবং ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত অবৈধভাবে আসা প্রায় ৭০ লাখ টাকার পণ্য জব্দ করেছেন তারা। ভারত থেকে অবৈধ পথে পণ্য আসা বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। 

আরও পড়ুন: নাদিম হত্যায় সাংবাদিকদের ক্ষোভ, দ্রুত বিচার দাবি

জানা গেছে, চোরাচালানের চিনি খুচরা পর্যায়ে বিক্রি হয় বৈধভাবে আনা চিনির দামেই। তাই বেশি লাভের আশায় চোরাচালানের চিনি বিক্রিতে ঝুঁকছেন এক শ্রেণীর পাইকারি ব্যবসায়ী।


একাত্তর/এসজে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
মন্ত্রিসভার পূর্ববর্তী সিদ্ধান্তের আলোকেই ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার এই নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেজেট...
বাংলাদেশ ও জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা এবং...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, জাপানের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর গুরুত্বপূর্ণ সুযোগ...
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর