সাংবাদিক নাদিম হত্যার মূলহোতা বাবু চেয়ারম্যান: এসপি

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৯:৫৭ এএম

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিম হত্যার মূলহোতা বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তাকে ধরতে পুলিশ, র‍্যাব, পিবিআই ও সিআইডি পুলিশেরদল কাজ করছে।

শুক্রবার তিনি একাত্তর টেলিভিশনকে এ তথ্য জানিয়ে বলেন, হত্যার ভিডিও ফুটেজ দেখে জড়িত আরও চার জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন জানানো যাচ্ছে না। এ নিয়ে নাদিম হত্যায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হলো। তবে সাংবাদিক হত্যায় এখনও থানায় মামলা হয়নি।

এর আগে, বুধবার রাতে বাড়ি ফেরার পথে একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ১৪জুন রাতে বাড়ি ফেরারপথে চলন্ত মোটরসাইকেল থেকে নাদিমকে ধাক্কাদিয়ে ফেলে দেয় একদলসন্ত্রাসী। এরপর সবাই মিলে তাকে মারধর করেন। 

image


সিসিটিভির ছবিতে হামলায় সরাসরি অংশ নেয়া সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বোনের ছেলে রেজাউল ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রাকিবুল্লাহ রাকিবকে চিহ্নিত করা হয়। এছাড়াও চেনা যায় মনির, রিফাতও সাইদকে। তারা সবাই চেয়ারম্যান বাবুর অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাবু ও তার ছেলে ফয়সাল।

তারা জানান, ১০ বছরে বিপুল সম্পদের মালিক হন এই ইউপি চেয়ারম্যান, যার পেছনে ছিলো কথিত এক বড় ভাইয়ের হাত। সেই পুলিশ কর্মকর্তা বড় ভাইয়ের জোরে নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়েই বাবু রাতারাতি হয়ে যান কোটিপতি।

২০১০সালে চেয়ারম্যান নির্বাচন করলেও হেরে যান বাবু। পরে ২০১৬ সালের নির্বাচনে জয় পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি।

image


স্থানীয়দের অভিযোগ, দ্বিতীয় মেয়াদে জয় পাবার পর মানুষের ওপর বেড়ে যায় তার নির্যাতনের মাত্রা। কেউ ত্রাণ বাকোনো সাহায্য চাইতে গেলেও চলতো নির্যাতন। নির্যাতন থেকে রেহাই পাননি তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিনও। সন্তান নিয়ে এখন ঘরছাড়া তিনি।

সাবিনার ওপর হওয়া অন্যায় ও চেয়ারম্যানের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর প্রচার করেছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

ধারণা করা হচ্ছে, এ কারণেই ১৪জুন রাতে নিজে উপস্থিতথেকে সন্ত্রাসী হামলা চালান বাবু চেয়ারম্যান। ইট দিয়ে থেঁতলে দেয়া হয় নাদিমের মাথা।

এদিকে, সাংবাদিক হত্যার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সারাদেশের সাংবাদিকরা। নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। 


একাত্তর/এসজে

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
রাজধানীর পল্টনে অবস্থিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবনে’ আচমকা হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত প্রায় ১০টার দিকে একদল যুবক কার্যালয়টিতে হামলা চালায় বলে অভিযোগ...
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে অবস্থিত ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’র ভয়াবহ আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ থাকা...
জানাজা পড়া ও লাশ দাফন প্রত্যেক মানুষের ন্যূনতম মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী...
মন্ত্রিসভার পূর্ববর্তী সিদ্ধান্তের আলোকেই ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার এই নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেজেট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর