অ্যাম্বুলেন্স ভাড়া নেই, সন্তানের মরদেহ নিয়ে বাসে উঠলেন বাবা

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৭:০৫ পিএম

ভারতের মধ্যপ্রদেশে সদ্যোজাত সন্তানের মরদেহ ব্যাগে নিয়ে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন এক অসহায় বাবা। তার অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে মৃতদেহবাহী গাড়ি (অ্যাম্বুলেন্স) চেয়েও পাননি। অন্যদিকে নিজের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করার ক্ষমতা না থাকায়, সন্তানের মরদেহ নিয়ে শেষ পর্যন্ত বাসেই ওঠেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গেলো ১৫ জুন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের দিনদোরি জেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার সহজপুরি গ্রামের বাসিন্দা সুনীল ধুরভের স্ত্রী যামনী বাই গত ১৩ জুন সরকারি হাসপাতালে একটি সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে শিশুর শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে জবলপুরের সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। ১৫ জুন সেখানেই মৃত্যু হয় শিশুটির। 

সুনীল বলেন, আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারিনি। আমরা ডাক্তারদের (জবলপুর মেডিক্যাল কলেজ) অনুরোধ করেছিলাম কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছিল। আমাদের কাছে ট্যাক্সি ভাড়া করার টাকাও ছিল না, তাই শিশুর মৃতদেহ একটি ব্যাগে নিয়ে বাসে উঠি এবং দিনদোরি জেলায় পৌঁছায়।  

যদিও সংবাদ সংস্থা পিটিআইকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যুগ্ম ডিরেক্টর সঞ্জয় মিশ্র জানিয়েছেন, জবলপুরের হাসপাতাল থেকে যখন শিশুটিকে ছাড়া হয় তখন সে জীবিতই ছিল। 

image


সঞ্জয় মিশ্রের দাবি, সরকারি হাসপাতালে মৃতদেহবাহী গাড়ির কোনো ব্যবস্থাই নেই।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হাসপাতাল ছাড়ার সময় শিশুটি জীবিত ছিল। এ বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: উগান্ডায় স্কুলে সন্ত্রাসী হামলা, নিহত বেড়ে ৪০

এর আগে গত মে মাসে উত্তরবঙ্গের কালিয়াগঞ্জের বাসিন্দা অসীম দেবশর্মাকেও ঠিক একই পরিস্থিতিতে পড়তে হয়েছিল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তার সন্তানের মৃত্যু হয়। মৃত ছেলেকে ব্যাগে ভরে বাসে চেপে শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জ পৌঁছন অসীম। 

অভিযোগ ছিল, সেসময় মৃতদেহবাহী গাড়ি চেয়েও পাননি অসীম। ওই ঘটনার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার। 


একাত্তর/আরবিএস  
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর