সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করছে সেনারা

আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:১৩ এএম

ভারতের সিকিমে আটকে পড়া দেশি-বিদেশি পর্যটকদের উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

রাতভর নানা কৌশলী তৎপরতায় অভিযান চালিয়ে আটকে পড়া প্রায় সাড়ে তিন হাজার পর্যটককে উদ্ধার করা হয়। খবর: এএনআই।

উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বিদেশি পর্যটকরাও আছেন।

ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, পর্যটকদের উদ্ধারের সময় সেনাসদস্যদের রীতিমত উত্তাল নদী পার হতে হয়েছে। অনেকে হোটেলে অবরুদ্ধ থাকলেও ধসের কারণে বহু পর্যটক সড়কে গাড়ির মধ্যেই আটকা পড়ে ছিলেন। 

image


বিবৃতিতে আরও জানানো হয়, দীর্ঘ সময় খাবার ও পানির অভাবে তাদের অনেকের অবস্থা বেশ নাজুক ছিল। অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তাদের উদ্ধারের পর গরম খাবার, তাঁবু এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী। 

শনিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ী ক্রসিং থেকে প্রায় ২ হাজার পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। 

ইতোমধ্যেই রাস্তা পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে জানিয়ে সেনাবাহিনী জানায়, যত দ্রুত সম্ভব পাহাড় ধসের ফলে আটকে পড়া রাস্তা পুনরুদ্ধার ও সংযোগ স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে। রোববারের মধ্যেই প্রাথমিক সংযোগ স্থাপন সম্ভব হবে। এর মধ্যেই পর্যটকদের উদ্ধারের কাজও চলমান থাকবে।

image


আপাতত পর্যটকদের জন্য আরও তাঁবু স্থাপন করা হচ্ছে এবং মেডিকেল এইড পোস্ট স্থাপন করা হয়েছে এবং পরবর্তী যাত্রার জন্য রুটটি পরিষ্কার না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানায় সেনারা। 

আরও পড়ুন: ফ্রান্সে বিমান দুর্ঘটনায় তিনজন নিহত

গত শুক্রবার থেকে অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়ে ভারতের সিকিম। প্রাথমিক ভাবে জানা যায় বিভিন্ন হোটেলে আটকা আছেন দুই হাজার পর্যটক। যদিও উদ্ধার অভিযানে নেমে জানা যায় প্রকৃত সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এরপরই উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনার স্ট্রাইকিং লায়ন ডিভিশন, ত্রিশক্তি কর্পস এসএসবি, আইটবিপি এবং বর্ডার রোডস অর্গানাইজেশনের সদস্যরা।


একাত্তর/জো

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর