সিলেট সিটিতে জামানত হারাচ্ছেন পাঁচ মেয়রপ্রার্থী

আপডেট : ২২ জুন ২০২৩, ১২:০১ পিএম

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে। আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন।

জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), আব্দুল হানিফ কুটু (ঘোড়া), মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), জহিরুল আলম (গোলাপ ফুল) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় রাতে।

ঘোষিত ফলাফলে ১৯০টি কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৫ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এছাড়া মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন।

আর জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭৯৪ ভোট, স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬ ভোট, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮ ভোট, স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫ ভোট ও স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে, জামানত রক্ষায় প্রার্থীদের মোট ভোটের ৮ ভাগের এক অংশ পেতে হয়। সে হিসেবে পাঁচজন প্রার্থী জামানত রক্ষার মতো ভোট পাননি।



একাত্তর/এআর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগে অপর মেয়র প্রার্থী আবুল বাশার বাদশার সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 
পটুয়াখালী পৌরসভায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে ধাওয়ার খেয়ে পালিয়েছেন পটুয়াখালী পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরইমধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন নির্বাচন কর্মকর্তারা।
এবারের নির্বাচনে অনেক প্রার্থী জামানত হারাচ্ছেন। বিএনপির সাবেক নেতা ও তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের জামানত হারানোর খবর এখন আলোচনার তুঙ্গে। সেই রেশ কাটতে না কাটতেই জানা গেলো, স্বামীর...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর