অশান্ত পাহাড় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পর্যটক

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৮:০৬ পিএম

ঈদের ছুটিতে জমেনি বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলো। এখানে পর্যটকদের উপস্থিতি নেই বললেই চলে। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে চলা অশান্তির কারণে পাহাড় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। আর অতিথি বরণ করতে সেজেগুজে থাকা পাহাড়ের হোটেল-মোটেলগুলোর অধিকাংশ এখনও ফাঁকা পড়ে আছে। তবে কিছু স্থানীয়দের আনাগোনা রয়েছে। 

বান্দরবানের পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পর্যটকদের ভ্রমণ স্বাচ্ছন্দ্য করতে নানা রকম ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। তবে জেলার তিনটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বলবৎ থাকায় ঈদুল আজহার এই বন্ধে বান্দরবানে পর্যটকদের অগ্রীম বুকিং নেই বেশিরভাগ হোটেল-মোটেল ও ট্যুরিস্ট পরিবহণে। এতে হতাশ জেলার পর্যটন ব্যবসায়ীরা।

প্রতিবছর ঈদে এলে পর্যটকে মুখর হয়ে ওঠে বান্দরবান। টানা ছুটি পেয়ে ঈদের আগেও পরে বান্দরবানে ভ্রমণ করেন হাজার হাজার পর্যটক। ভ্রমণ পিপাসুদের পদচারণায় সারাবছরই মুখর থাকে পার্বত্যজেলা বান্দরবান। 

আরও পড়ুন: বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় রাঙ্গামাটিতে পর্যটক খরা

বিশেষ করে ঈদ, দুর্গোৎসব, বড়দিন আর যেকোনো সরকারি ছুটির বন্ধে বান্দরবানে ভিড় করেন অসংখ্য পর্যটক। বন্ধের কয়েকদিন আগে থেকে জেলার হোটেল-মোটেল,গেস্ট হাউস আর চাঁদের গাড়িগুলো বুকিং হয়ে যা। কিন্তু এবারে জেলার তিনটি উপজেলায় (রুমা, রোয়াংছড়ি, থানচি) পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার বলবৎ থাকায় সব ফাঁকা পড়ে আছে। 


একাত্তর/এসি

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর