ভারী বর্ষণে দেশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা

আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০:৫৭ এএম

উজানে এবং দেশের ভেতরে গত তিনদিনের টানা ভারী বর্ষণে দেশের নদ-নদীর পানির স্তর ওপরে উঠে যাওয়ায় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

এই বৃষ্টি ধারাবাহিকভাবে হলে দেশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী থেমে থেমে বৃষ্টি চলবে আরও কয়েকদিন।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বন্যা পূর্বাভাসে বলা হয়, এসময় এ অঞ্চলের কতিপয় নদী যেমন–সুরমা, কুশিয়ারা, যদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

তবে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা নদনদীগুলোর পানি কমছে। অপরদিকে গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র।

এদিকে, এদিকে আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: তিনদিনে বৃষ্টির প্রবণতা কমতে পারে

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ১৩৮ মিলিমিটার। এছাড়া নিকলিতে ১০৯,  মোংলায় ৯৮, ভোলায় ৬২, ঈশ্বরদীতে ৫৮, খেপুপাড়ায় ৫১, তেতুলিয়ায় ৫০, দিনাজপুরে ৪৭, শ্রীমঙ্গলে ৪৫, নেত্রকোণায় ৩৯, তাড়াশে ৩৮, ঢাকায় ৩৬, সিলেটে ৩৫, পটুয়াখালীতে ৩২, মাদারীপুরে ৩১, মাইজদী কোর্ট ও রাঙামাটিতে ২৯, চাঁদপুরে ২৬, চুয়াডাঙ্গায় ২২, হাতিয়া ও খুলনায় ২০, টাঙ্গাইল ১৮, ফরিদপুর ১৭, ময়মনসিংহ ও বরিশালে ১৪, গোপালগঞ্জ ১৩, ডিমলা ও সাতক্ষীরা ১১, কুমিল্লা ১০ এবং  রংপুরে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে রাজশাহীতে সামান্য বৃষ্টি হয়েছে।


একাত্তর/জো

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ...
আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে...
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর