জমি নিয়ে বিরোধ, হামলায় কৃষক নিহত

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:১৫ এএম

শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত কৃষক মো. শাহজামাল (৩৫) গ্রামের চাঁন মিয়ার ছেলে।

আহতরা হলেন- নিহত কৃষক শাহজামালের ছোট ভাই মো. নূর হোসেন (১৮) ও ছোট বোন জামাই মো. তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের চাঁন মিয়ার সাথে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জেরে মঙ্গলবার চাঁন মিয়ার ছেলে শাহজামালের সাথে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক দা, লাঠি, ফালাসহ দেশিয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করে। এতে শাহজামাল গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন: বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে।


একাত্তর/আরএ

বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শেরপুরে ভাড়াটিয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে উত্তেজিত জনতা তাকে ধরে এনে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে।
শেরপুরে দুই দিনের ব্যবধানে আলাদা স্থানে এক শিশু (১১) ও এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। শুক্রবার (২২ মে) রাতে ও শনিবার...
শেরপুরে সিএনজি অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর