বিয়েবাড়িতে কাঁচা মরিচ না দেওয়া বর-কনে পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১১:০৪ এএম

পটুয়াখালীতে বি‌য়ের অনুষ্ঠা‌নে কাঁচা মরিচ ও সালাদ না দেওয়া‌কে কেন্দ্র ক‌রে বর ও ক‌নে প‌ক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার বিকেলে জেলার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কনক‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষদের চেয়ারম্যান মো. শা‌হিন হাওলাদার।

আহতরা হলেন, ম‌তি হাওলাদার (৭০), মো. জিসান (১০), ফি‌রোজ হাওলাদার (১৮), সা‌লেহা বেগম (৭০), মা‌লেক হাওলাদার (৪০), ম. হাচিব (৯), মোঃ রফিক মিয়া , মো. মিজান ও খা‌লেক হাওলাদারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

আহতরা জানান, কুম্ভখালী গ্রামে বিকালে ছেলে পক্ষ বরযাত্রী নি‌য়ে মেয়ের বাড়িতে যায়। খাবার টে‌বি‌লে মাছ-মাংস, পোলাও দি‌লেও সেখা‌নে কাঁচা মরিচ ও সালাদ দেওয়া হয়‌নি। পরে বরযাত্রী পক্ষের লোকজন খাবার টেবিলে কাঁচা মরিচসহ সালাদ চেয়ে বসে। এ বিষয়‌টি নি‌য়ে মেয়ে পক্ষের সঙ্গে ছে‌লে প‌ক্ষের বরযাত্রীদের  কথা কাটাকা‌টি হয়। এক পর্যা‌য়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঠা নি‌য়ে সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়েন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

image


তারা জানান, এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গে‌ছে। আহতদের প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।  

বাউফল উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের চি‌কিৎসক ডা. মিরাজুল ইসলাম জানান, আহত দুইজনকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।  অন্য আহত অনেকেরই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। 

আরও পড়ুন: বন্ধুর বিয়েতে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু 

বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। 

বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ নিয়ে আসেননি।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর