নেদারল্যান্ডসে ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ হচ্ছে

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৬:৫১ পিএম

নেদারল্যান্ডস শ্রেণীকক্ষে মোবাইল ফোন, ট্যাবলেট ও স্মার্টওয়াচ নিষিদ্ধ করতে যাচ্ছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে ডাচ শিক্ষা মন্ত্রণালয় জানায়। খবর: দ্য গার্ডিয়ান।

নেদারল্যান্ডসের শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের সময় বিভ্রান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ডিভাইস ব্যবহারের অনুমতি শুধুমাত্র তখনই দেওয়া হবে যখন সেগুলো বিশেষভাবে দরকার হবে। যেমন: ডিজিটাল দক্ষতা পাঠের সময়, চিকিৎসা-জনিত কারণ অথবা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহার।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী রবার্ট ডিজকগ্রাফ বলেন, যদিও মোবাইল ফোন আমাদের জীবনের সঙ্গে জড়িত, তবুও তা শ্রেণীকক্ষে অন্তর্ভুক্ত নয়।

তিনি বলেন, এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে মনোযোগ বাড়াবে এবং এতে ভালোভাবে পাঠদানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, মোবাইল ফোন একটি ঝামেলা। এর বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীদের রক্ষা করতে হবে।

এই নিষেধাজ্ঞা মন্ত্রণালয়, স্কুল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে একটি চুক্তির ফল বলেও জানান তিনি।

আরও পড়ুন: হোয়াইট হাউসে মিললো কোকেন, তদন্ত শুরু

নিষেধাজ্ঞাটি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য স্কুলগুলো তাদের নিজস্ব উপায় খুঁজে বের করতে পারে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তবে ২০২৪ সালের গ্রীষ্মের মধ্যে যদি এটি যথেষ্ট ফল না দেয়, তবে আইনি নিয়ম অনুসরণ করা হবে।


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্র সরকার এমন একটি অনলাইন পোর্টাল তৈরি করছে যেখানে ইউরোপসহ বিভিন্ন দেশে নিষিদ্ধ করা কন্টেন্ট বা বিষয়বস্তু প্রদর্শিত হবে। এই পোর্টালটি ‘freedom.gov’ ডোমেইনে হোস্ট করা হবে।
অস্ট্রিয়ার পার্লামেন্ট ১৪ বছরের কম বয়সী নারীদের স্কুলে হেডস্কার্ফ পরিধান নিষিদ্ধের একটি আইন অনুমোদন করেছে। 
গাজায় ইসরাইলের আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর