হোয়াইট হাউসে মিললো কোকেন, তদন্ত শুরু

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১২:৪২ পিএম

মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস থেকে উদ্ধার করা সন্দেহজনক সাদা রঙের পাউডারকে কোকেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওয়াশিংটন ফায়ার সার্ভিস এবং জরুরি পরিষেবা বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। 

এক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের যেখানে জনসাধারণের প্রবেশের অনুমতি রয়েছে, স্থানীয় সময় রবিবার রাতে সেখান থেকে কোকেন উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ওয়েস্ট উইংটি হোয়াইট হাউসের নির্বাহী প্রাসাদের সাথে সংযুক্ত যেখানে মার্কিন প্রেসিডেন্টের জো বাইডেন থাকেন। যদিও রবিবার রাতে হোয়াইট হাউসে ছিলেন না বাইডেন।

মঙ্গলবার মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, রবিবার ওয়েস্ট উইংয়ে সন্দেহজনক সাদা রঙের পাউডার পাওয়া যায়, যার ফলে হোয়াইট হাউস কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এটি খুঁজে পাওয়ার পর ফায়ার সার্ভিস এবং জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত হোয়াইট হাউসে পৌঁছান। তাদের প্রাথমিক পরীক্ষায় জানা যায়, পাউডারটি কোকেন ছিল।

image


ঘটনার সত্যতা নিশ্চিত করে সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র এক ই-মেইল বিবৃতিতে বলেছেন, পাউডার উদ্ধারের পরপরই ওয়াশিংটন ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছিল। তারা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, উদ্ধার হওয়া সাদা রঙের পাউডার কোনো বিপজ্জনক পদার্থ নয়।

তিনি আরও জানান, এটি কিভাবে হোয়াইট হাউসে এলো তা জানতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ।  

আরও পড়ুন:জেনিন ছাড়ছে ইসরায়েলি সেনারা, নিহত বেড়ে ১২

কোকেন একটি উদ্দীপক ওষুধ এবং মাদক, যা দক্ষিণ আমেরিকার দুটি কোকা প্রজাতির পাতা 'এরিথ্রোক্সিলাম কোকা' এবং 'এরিথ্রোক্সিলাম নভোগ্রানেটেন্স' থেকে পাওয়া যায়। কোকা পাতা থেকে নিষ্কাশন এবং কোকেন হাইড্রোক্লোরাইড (পাউডারড কোকেন) আরও প্রক্রিয়াকরণের পর, ড্রাগটি (মাদক) নাক দিয়ে বা দ্রবীভূত করে কিংবা শিরাতে ইনজেকশনের মাধ্যমে নেয়া হয়। 

কোকেন মস্তিষ্কের মেসোম্বিলিক পথকে উদ্দীপিত করে। মানসিক প্রভাবের মধ্যে সুখের তীব্র অনুভূতি, যৌন উত্তেজনা, বাস্তবতার সাথে যোগাযোগ হারানো বা উত্তেজনা অন্তর্ভুক্ত থাকতে পারে। 


একাত্তর/আরবিএস  

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর