বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১০:৫৭ এএম

সিলেট-তামাবিল সড়কে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূরউদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে (অটোচালক) মো. কামাল আহমদ (২৫) ও উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সিলেট থেকে জাফলং অভিমুখী একটি বাস ও বিপরীতমুখী ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই অটোরিকশায় চালক ছাড়াও সাতজন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা শুরু করে।

আরও পড়ুন: ঢেউয়ের তোড়ে রাঙ্গাবালীতে খেয়াডুবি, একজন নিখোঁজ

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু।


একাত্তর/জো

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
বাগেরহাটের রামপাল উপজেলায় একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর