সব রেকর্ড ওলটপালট করে সূর্যবংশীর ডাবল সেঞ্চুরি !

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম

লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসেই একাধিক বিশ্ব রেকর্ড নিজের করে নিলেন ভারত ‘এ’ দলের ওপেনার বৈভব সূর্যবংশী। মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি, দেড় শ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। ২৮টি ছক্কা মেরে গড়েছেন স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও।

পূর্বে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তিনি। দেড় শ রান পূর্ণ করতেও আগের রেকর্ড ভেঙেছেন সূর্যবংশী। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড় শ রান করেছিলেন তিনি নিজেই। এবার সেই মাইলফলকে পৌঁছেছেন মাত্র ৪০ বলে।

ডাবল সেঞ্চুরিতেও নতুন ইতিহাস গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ১০৩ বলে দুই শ রান করেছিলেন তিনি। সূর্যবংশী সেই রেকর্ড ভেঙেছেন মাত্র ৫২ বলে। অবশেষে ৫৩ বলে ২০৪ রানে শেষ হয় তার মহাকাব্যিক ইনিংস।

ছবি: সংগৃহীত

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সূর্যবংশী। প্রথম ফিফটি পূর্ণ করেন মাত্র ১৬ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও তাঁর দখলে। চলতি বছরই ১১ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

ছক্কার রেকর্ডেও সবাইকে ছাড়িয়ে গেছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসে হাঁকিয়েছেন ২৮টি ছক্কা। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আর কেউ মারতে পারেননি। আগের রেকর্ডটি ছিল ভারতের তন্ময় আগারওয়ালের। রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচে ২৬টি ছক্কা মেরে ৩৬৬ রান করেছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ২৩টি। এই কীর্তি ছিল ডার্সি শর্ট ও কলিন মানরোর।

ব্যাটিংয়ের তাণ্ডবে স্ট্রাইক রেটেও নতুন রেকর্ড গড়েছেন সূর্যবংশী। তাঁর ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ।

সূর্যবংশীর এমন বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারেই পেরিয়ে যায় ভারত ‘এ’। দুই শ বা তার বেশি রান তাড়ায় এটিও বিশ্বরেকর্ড।

একাত্তর/কেএম
মাত্র ১৫ বছর বয়স, অথচ ব্যাট হাতে যা করে দেখালেন বৈভব সূর্যবংশী, তা যেন ক্রিকেটের ইতিহাসে নতুন এক বিস্ময়ের জন্ম দিল। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের...
নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান করে নতুন ইতিহাস গড়েছে সফরকারী ভারত। প্রথম ইনিংসে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করেছে দলটি। এতে প্রথম ইনিংসে ভারতের লিড দাঁড়িয়েছে ৩৫২ রান। দলের প্রথম...
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
আর্জেন্টিনা দলের মধ্যে সংহতি যে কোন দলের জন্য ঈর্ষার কারণ হতে পারে। কারণ, এই দলের সব খেলোয়াড় এক বাক্যে মেসির পেছনে থাকেন। অন্যদিকে, মেসি থাকেন সবার ছাড়া হয়ে। কাতারের ট্রফি ঘরে তুলে লাউতারো...
আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়ে আওয়ামী লীগ নিজেদের গণবিরোধী ও গণবিমুখ শক্তি হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এই নৈরাজ্য প্রতিরোধে...
স্মার্ট রাজনীতি করতে হলে সাংবাদিকদের মতামত ও প্রতিক্রিয়াকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য সাংবাদিকদের সঙ্গে রাজনীতিবিদদের পারস্পরিক...
সম্প্রতি গোপালগঞ্জে আন্দোলনে অর্থায়ন এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতা, সাবেক আমলা ও জনপ্রতিনি শতাধিক ব্যক্তির সন্ধান পায় সরকারের গোয়েন্দা সংস্থা।
প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যসূচিতে কার্বন বৃদ্ধি, নদী সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলাদা পাঠ্যক্রম তৈরি করে তা মূল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর