সিরিয়ায় আবারও সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:০২ এএম

সিরিয়ার সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দিতে দেশটিতে আবারও সেনা পাঠানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় এটিই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক প্রশিক্ষণ কার্যক্রম।

সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে এখনো আলোচনা চলছে। পরিকল্পনাটি অনুমোদিত হলে সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের পর আবারও দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি দেখা যাবে।

গত এপ্রিল মাসে সিরিয়ার হাসাকা অঞ্চলে অবস্থিত সর্বশেষ সামরিক ঘাঁটি ছেড়ে চলে যান যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সেনারা। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের ১০ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটে।

ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে পরাজিত করার অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় হাজার হাজার সেনা মোতায়েন রেখেছিল যুক্তরাষ্ট্র। একপর্যায়ে দেশটিতে অন্তত দুই হাজার মার্কিন সেনা অবস্থান করছিলেন। তাদের উপস্থিতির ঘোষিত উদ্দেশ্য ছিল আইএসকে পরাজিত করা। পাশাপাশি ইরানের প্রভাব মোকাবিলাও ছিল এর অন্যতম লক্ষ্য।

২০২৪ সালে সামরিক অভিযান পরিচালনা করে ইরানের মিত্র বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেন আহমেদ আল-শারা।

প্রস্তাবিত প্রশিক্ষণ কার্যক্রমটি দামেস্ক সমন্বয় কেন্দ্রের আওতায় পরিচালিত হতে পারে। গত বছর জর্ডানে প্রতিষ্ঠিত এই কেন্দ্রের উদ্দেশ্য ছিল সিরিয়ার কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে সহযোগিতা সহজ করা। রয়টার্স জানিয়েছে, মাইন অপসারণের প্রশিক্ষণের বাইরেও এই সহযোগিতার পরিধি বাড়তে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য সিরিয়ার সামরিক উপদেষ্টাদের সহযোগিতা চাইছে। এর আগে পশ্চিমা এক কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছিলেন, সৌদি সমর্থিত বাহিনীকে সহায়তা করতে সিরিয়ার কয়েকজন চালকবিহীন আকাশযান বিশেষজ্ঞ ইতিমধ্যে ইয়েমেনে পৌঁছেছেন।

আহমেদ আল-শারার সরকার যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক বজায় রেখেছে। তুরস্কও সিরিয়ার সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে।

মক্কা চুক্তির আওতায় তুরস্ক ও সৌদি আরব পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ। তুরস্ক ও পাকিস্তান জানিয়েছে, সৌদি আরবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ সামরিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে তাদের। এ ছাড়া মিসরও সৌদি আরবে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

এমন পরিস্থিতিতে সিরিয়ায় আবারও মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা তৈরি হয়েছে, যখন দেশটির গুরুত্বপূর্ণ মিত্ররা ইসরাইলের হামলা নিয়ে উদ্বেগ জানাচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার (২১ নভেম্বর) বলেছেন, ইসরাইল সিরিয়ায় সামরিক অভিযান চালাতে পারে। তার অভিযোগ, দেশটির দ্রুজ সম্প্রদায়ের একটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে সিরীয় সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল। এর মাধ্যমে দেশটিতে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে চায় তারা।

ফিদান জানান, আঞ্চলিক মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও এ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে আঙ্কারা।

সূত্র: মিডল ইস্ট আই 

একাত্তর/কেআই
রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ার থেকে এক মার্কিন সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ। ৪১ বছর বয়সী ওই জ্যেষ্ঠ মার্কিন সেনার বিরুদ্ধে...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ইরান যুদ্ধে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে যত সেনা মৃত্যুর খবর প্রকাশ্যে স্বীকার করেছে, বাস্তবে নিহতের সংখ্যা তার চেয়েও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে প্রভাবশালী মার্কিন...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। ৯৮ ওভার...
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের অনুরোধে বুধবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে, এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর