বিলুপ্তির পথে পানের সাথে যুগির চুনের ব্যবহার

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:১৮ পিএম

গ্রাম-বাংলার ঐতিহ্য পানের সাথে যুগির চুনের ব্যবহার এখন ধীরে ধীরে বিলুপ্তির পথে। 

তবে গাইবান্ধায় এ ঐতিহ্য এখনও ধরে রেখেছেন কয়েক শতাধিক কারিগর। কিন্তু পুঁজির অভাবে তাদেরও এই পেশায় টিকে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। 

চুন শিল্প টিকিয়ে রাখতে প্রশিক্ষণসহ সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে গাইবান্ধা বিসিক।

গাইবান্ধা শহর থেকে একটু দূরেই রামচন্দ্রপুর ইউনিয়নের যুগিপাড়া। এই গ্রামের বাসিন্দারা বংশ পরম্পরায় যুক্ত শামুক দিয়ে চুন তৈরির কাজে। 

বিভিন্ন নদী ও বিল থেকে নিয়ে আসা শামুক-ঝিনুক প্রথমে পানি দিয়ে ভাল করে পরিষ্কার করা হয়। এরপর বিশেষ ব্যবস্থায় খড়ি দিয়ে পুড়ানো হয়  শামুক-ঝিনুক। পোড়া ঝিনুকগুলো চালুন দিয়ে চেলে, বেছে, পানি মিশিয়ে নানা প্রক্রিয়ায় তৈরি করা হয় চুন।

এ পেশায় জড়িতরা জানালেন, বংশ পরম্পরায় এই গ্রামের মানুষ চুন তৈরি করলেও এখন পুঁজির অভাবে এ পেশায় টিকে থাকাটা তাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তাছাড়া কমে গেছে শামুক-ঝিনুকও। 

গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক রবীন চন্দ্র রায় জানালেন, এই চুন শিল্প টিকিয়ে রাখতে প্রশিক্ষণসহ সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: জেলা আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

বর্তমানে যুগিপাড়াসহ জেলার বিভিন্ন এলাকায় এই চুন তৈরির পেশায় যুক্ত আছেন প্রায় ৫০০ কারিগর।


একাত্তর/জো

গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর