এবার ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার খবর পাঠিকা

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৫:৩২ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি আর এআই নিয়ে গোটা দুনিয়া এখন জেরবার। এই প্রযুক্তির সাহায্য নানা ধরনের চমক হাজির হচ্ছে মানুষের সামনে। কখনও সেটি কল্যাণের, আবার কখনও কখনও দারুণ হুমকি। এমন কি এআই এর জনক এখন বলছেন, এই প্রযুক্তি বন্ধ করার।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন অনেক পেশার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। বিশেষ করে সৃষ্টিশীল অনেক কিছুই সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে। এক্ষেত্রে পিছিয়ে নেই ভারত। টিভি পর্দায় কৃত্রিম বুদ্ধিমত্তার খবর পাঠিকা এনে রীতিমতো চমকে দিয়েছে বিশ্বকে।

ভারতের ওড়িশা রাজ্যের ওটিভি নামের একটি বেসরকারি চ্যানেলে এআই খবর পাঠিকা দিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। হ্যান্ডলুম শাড়ি পড়া একটি নারীকে খবর পড়তে দেখা যাচ্ছে। কপালে ছোট্ট টিপ। কানে দুল। ঝরঝরে ইংরেজিতে নাগাড়ে কথা বলে চলেছেন।

তবে কিছুক্ষণ ভাল করে দেখলে ধরা যাবে আসল চমক। পাঠিকা রক্ত-মাংসের মানুষ নন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ, এআই-কে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে তাকে। এর আগে বিভিন্ন ক্ষেত্রে এআই-এর ব্যবহার দেখা গিয়েছে। এ বার খবর উপস্থাপনের ক্ষেত্রেও এআই প্রয়োগ হল।

ওটিভি চ্যানেলের কর্তৃপক্ষ জানিয়েছে, এ বার থেকে নিয়মিত খবর পাঠ করবেন এই সঞ্চালক। তার নাম দেওয়া হয়েছে লিসা। এক অনুষ্ঠানের মাধ্যমে তার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়া হয়েছে। ইংরেজি এবং ওড়িয়া ভাষায় খবর পড়বেন লিসা।

তবে, চ্যানেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, লিসা ওড়িয়া ভাষা এখনও ভাল করে রপ্ত করে উঠতে পারেননি। তাকে ভাষা শেখানোর কাজ চলছে। ঝরঝর করে ওড়িয়া বলতে শিখে গেলেই আরও বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব তাকে দেওয়া হবে।

শুধু টিভির পর্দায় নয়, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সমাজিক মাধ্যমে লিসাকে দেখা যাবে। উচ্চারণ, পরিবেশনা, উপস্থাপন অনেকেরই মনে ধরেছে। লিসার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক জন দর্শকও। তারা জানিয়েছেন, লিসাকে নিয়ে তাদের আগ্রহ জন্মেছে।

আরও পড়ুন: প্রেমিকাকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে গেছেন বার্লুসকোনি

ওড়িশা টেলিভিশন লিমিটেডের অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা বলেন, সবসময় সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে ওটিভি।

টেলিভিশন সাংবাদিকতায় ২৫ বছর পূর্ণ করেছে। ওড়িশার প্রথম এআই সংবাদ উপস্থাপক প্রবর্তন করে আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলল এ চ্যানেল।


একাত্তর/আরএ

ভবিষ্যতের যুদ্ধ আর বড় বড় যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভর করবে না, বরং আকাশ দখল করবে ঝাঁকে ঝাঁকে সস্তা ‘উড়ন্ত বোমা’ বা সুইসাইড ড্রোন। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে ছোট ও কম দামী...
রাতারাতি ইরানের আকাশসীমা যেন এখন শত্রুশক্তির আধুনিক যুদ্ধবিমানের জন্য এক ‘মৃত্যুকূপ’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। মার্কিন ও ইসরাইলি বাহিনীর গর্বের পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার এবং অত্যাধুনিক...
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়েই যাচ্ছে বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এর সরাসরি প্রভাব পড়ছে কর্মীদের ওপর। লেঅফস ডট ফাইয়ের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের প্রথম মাসেই বিশ্বজুড়ে প্রযুক্তিখাতে...
গত ছয় বছরে খবরে প্রবল আগ্রহী লোকের সংখ্যা প্রায় এক চতুর্থাংশ কমেছে বলে একটি বৈশ্বিক গবেষণায় দেখা গেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির রয়টার্স ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্বে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর