ব্রিটেনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক 'রক-সলিড': বাইডেন

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্ককে, "রক সলিড" (অপরিবর্তনীয়) বলে বর্ণনা করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক গুরুত্বপূর্ণ বৈঠকে যাওয়ার পথে বাইডেন সোমবার সংক্ষিপ্ত সফরে ব্রিটেনে পৌঁছান।  

ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানোর ঘোষণার পর প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। যুক্তরাজ্য ক্লাস্টার বোমা পাঠানোর বিষয়ে ওয়াশিংটনকে "নিরুৎসাহিত করবে" বলে মন্তব্য করেছেন সুনাক। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

সুনাকের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সাথে সাক্ষাৎ করেন। সেখানে তিনি রাজকীয় অভিবাদন গ্রহণ করেন এবং রাজা চার্লসের সাথে আলোচনার আগে ওয়েলশ গার্ডদের পরিবেশিত মার্কিন জাতীয় সঙ্গীত উপভোগ করেন।

image

আরও পড়ুন: বিদ্রোহের পাঁচ দিন পরই পুতিন-প্রিগোজিন বৈঠক!

মে মাসে রাজ্যাভিষেকের পর চার্লসের সাথে বাইডেনের এটিই প্রথম সাক্ষাৎ।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, আগামীকাল লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আবারও সুনাকের সাথে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হবে। 


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর