যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে সহিংসতা দেখতে চায় না: কামাল

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০২:০৫ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসু আলোচনা হয়েছে। 

বুধবার আজরা জেয়ার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনের আগে সহিংসতা দেখতে চায় না। আমরা তাদের আশ্বস্ত করে বলেছি, আইনশৃঙ্খলা বাহিনী তখন নির্বাচন কমিশনের অন্তভুক্ত হয়ে যাবে।

তিনি বলেন, মার্কিন প্রতিনিধি দল কোনো দলকে সাপোর্ট করতে এবং রাজনৈতিক উদ্দেশে আসেনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের সমস্যা কত দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, মানবপাচার রোধে আমরা কাজ করছি। 

আরও পড়ুন: আজরা জেয়া তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলেননি: আইনমন্ত্রী

মার্কিন প্রতিনিধি দলের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইউএস ভিসানীতি বিশেষ কোনো দলের জন্য নয়। তিনি আরও জানান, ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে ইতিমধ্যে তাদের সঙ্গ আইনমন্ত্রী কথা বলেছেন।


একাত্তর/এসি

স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর