আসামি নির্যাতনের অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:৩৫ এএম

মাদারীপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

রোববার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলাটি করেন আকমান মাদবর (৬০)।

পরে আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় ভুক্তভোগীর অভিযোগ, তাকে প্রসাব চেটে খাওয়ানো, ৫০ হাজার টাকা চাঁদা দাবি, বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে হাত ভেঙে ফেলাসহ নানা ধরনের নির্যাতন করা হয়েছে। 

তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার দাবি, আকমান মাদরব একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারে ক্ষুব্ধ হয়ে এমন ভিত্তিহীন অভিযোগ করেছেন। 

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, রোববার একটি মামলায় চার জন আসামিদের সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের শিবচর থানায় পুলিশের হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে আকমানকে নির্যাতন করা হয়। পরে তাদের আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠায়। একদিন কারাভোগ শেষে গত ১০ জুলাই জামিন আবেদন জানলে আদালতে আসামিদের জামিন দেন। জামিন পাওয়ার ছয় দিন পরে পুলিশ কর্মকর্তা নূর মোহাম্মদকে আসামি করে আদালতে মামলা দায়ের করে আকমান মাদবর।

আরও পড়ুন: বুড়িগঙ্গায় তিন মরদেহসহ ওয়াটার বাস উদ্ধার

বাদি পক্ষের আইনজীবী জামাল হোসেন বলেন, আদালত পিবিআইয়ের পুলিশ সুপারকে আগামী ১৬ আগস্টের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা ন্যায় বিচার কামনা করছি।

এ ব্যাপারে শিবচর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ যে কেউ করতে পারে। তবে যেহেতু আদালতে মামলা হয়েছে সেটা নিয়ে কিছু বলতে চাই না। ঘটনা আদালতেই প্রমাণ হয়ে যাবে। 


একাত্তর/এসি

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর