এক দফা দাবিতে দ্বিতীয় দিনের পদযাত্রায় বিএনপি

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৩:০৯ পিএম

শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফার দাবিতে উত্তরা-আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা শুরু করেছে বিএনপি। পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুরে পলওয়েল মার্কেটের সামনে থেকে পদযাত্রাটির উদ্বোধন করা হয়। এর আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। 

পদযাত্রা শুরুর আগে বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশ শেষে পদযাত্রা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল রাজধানীর পল্টন ও এর আশাপাশ এলাকায় পদযাত্রা করবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের পদত্যাগ এখন এক দাবি। আওয়ামী লীগ বলছে সংবিধানের বাইরে এক পা যাবে না। বিএনপিও সংবিধানের কথা বলে। তবে খায়রুল হকের সংশোধনীর পরের কাটাছেঁড়া সংবিধান নয়। 

তিনি বলেন, বাংলাদেশের জনগণ ভোটের অধিকার আদায় করে নেবে। বিএনপির নেতাকর্মীরা জেল খাটতে, মৃত্যুকে বরণ করতে শিখেছে। এই  আন্দোলন সফল করা হবে।

আওয়ামী লীগ শান্তি মিছিলের নামে অশান্তি শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, এখন ছেড়ে দেয়ার দিন শেষ, আর কাউকে ছাড় দেয়া হবে না। মঙ্গলবার সারা বাংলাদেশে যে অত্যাচার, নিপীড়ন করা হয়েছে তার জবাব দেয়া হবে।

দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে। গণতন্ত্রের লেবাস পড়ে বাকশাল কায়েম করেছে।

আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। এক দফার আন্দোলনে এই সরকারকে বিদায় দিয়ে সুষ্ঠু নির্বাচন করে জনগণের সরকার গঠন করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেন, অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করুন। নয়তো জনগণ এক দফা বাস্তবায়ন করবে।

তিনি বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আইসিইউতে পাঠানো হয়েছে। মঙ্গলবার কর্মসূচিতে একজনকে হত্যা করা হয়েছে, ঢাকায় বাধা দেয়া হয়েছিল, তা প্রতিরোধ করা হয়েছে। জনগণ জেগে উঠেছে, ভবিষ্যতে বাধা এলে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। সংবিধানের অধীনে ছাড়া নড়বে না বলছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপি আন্দোলনে তাদের পদত্যাগে বাধ্য করবে। রাজপথেই গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন নিশ্চিত করা হবে, বিজয় সুনিশ্চিত। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি এভাবে চলতে থাকবে।

এদিকে পদযাত্রাকে কেন্দ্র করে সড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গণপরিবহনের যাত্রীদের ভোগান্তি নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যেতে দেখা গেছে।

আরও পড়ুন: আজও রাজধানীতে দুই দলের পদযাত্রা-শোভাযাত্রা

সবশেষ জানা গেছে, বিএনপির পদযাত্রা কর্মসূচির কারণে বন্ধ হয়ে গেছে আব্দুল্লাহপুর থেকে ঢাকায় ঢোকার পথ। পদযাত্রার কারণে যানজটের সৃষ্টি হয়েছে টঙ্গী এলাকায়। যেহেতু ঢাকায় গাড়ি ঢুকতেই পারছে না তাই ঢাকা অংশে যানজট এখনও নেই। তবে পদযাত্রাটি শুরু হবার পর ঢাকার এই সড়কে তীব্র যানজটের শঙ্কা আছে। 


একাত্তর/এসি

বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর