বাড়বে তাপপ্রবাহ, তৈরি থাকতে বললো জাতিসংঘ

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম

বিশ্বকে ক্রমবর্ধমান তাপপ্রবাহ মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছে জাতিসংঘ। উত্তর গোলার্ধের দেশগুলোতে প্রতিনিয়ত তাপমাত্রা বাড়ছে বলে সংস্থাটি সতর্ক করেছে। 

মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের (ডব্লিউএমও) এক্সট্রিম হিট উপদেষ্টা জন নারিন বলেন, তাপমাত্রা তীব্রতার সাথে বাড়তে থাকবে এবং বিশ্বকে আরও তীব্র তাপপ্রবাহের জন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, ১৯৮০ সালের পর থেকে উত্তর গোলার্ধে তাপপ্রবাহ ছয়গুণ বেড়েছে। আপাতত এই প্রবণতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 

এ ঘটনা মানুষের জীবিকা এবং স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলবে উল্লেখ করে তিনি যোগ করেন, 'সুতরাং আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমি ভয় পাচ্ছি।'

image


রয়টার্সের খবরে বলা হয়েছে, এরইমধ্যে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। 

বেইজিংয়ে ২৩ বছরের ইতিহাস ভেঙে গত সাতদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে।

গ্রিস ও কেনারি দ্বীপে অগ্নিনির্বাপক সদস্যরা দাবানল নিয়ন্ত্রণে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। উচ্চ তাপমাত্রার কারণে রেড এলার্ট জারি করেছে স্পেন।

এদিকে ইতালির সারদিনিয়া ও সিসিলি দ্বীপে তাপমাত্রা ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। 

গত সোমবার ইরানে ৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের আসালুয়েহ জেলার পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দুপুর ১২টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ইউএস স্টর্মওয়াচের কর্মকর্তা কলিন ম্যাকার্থি এক টুইট বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। 

image


যুক্তরাষ্ট্রে লাখ লাখ লোককে তীব্র তাপমাত্রা মোকাবেলা করতে হচ্ছে। টেক্সাসের সান এঞ্জেলো শহরে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। 

আরও পড়ুন: শক্তিশালী পাসপোর্ট সূচকে আগালো বাংলাদেশ

ফ্রান্সের জলবায়ু বিষয়ক ইন্সস্টিটিউট পিয়েরে সিমন লাপেলেসের পরিচালক রবার্ট ভটার্ড বলেছেন, ইউরোপ ও বিশ্বজুড়ে চলা এই তাপদাহ কেবল একটি কারণে নয়, এর পিছে একাধিক বিষয় রয়েছে। তবে জলবায়ু পরিবর্তনই মূল কারণ। 


একাত্তর/আরবিএস  

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর