বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ভারতের বিভিন্ন রাজ্যে সতর্কতা

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৮:২৮ পিএম

আবারো ধেয়ে আসছে এক ঘূর্ণিঝড়। তবে এটি বাংলাদেশের উপকূলে আসার সম্ভাবনা খুব কম। এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাবে ভারতের পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডে। এর প্রভাবে বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) ডিরেক্টর এইচ আর বিশ্বাস বলেন, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ক্রমশই শক্তি বৃদ্ধি করছে। এর জেরে আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী রাজ্যগুলোতে।

তিনি জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবারের মধ্যে এটা প্রবল নিম্নচাপে পরিণত হবে বলে শঙ্কা আছে। এ ঘূর্ণাবর্ত বঙ্গীয় উপকূল থেকে অনেক দূরে কলকাতায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। প্রচুর বৃষ্টি ঝরাবে। 

উত্তর ভারতে তাণ্ডব চালানোর পর প্রবল বর্ষা শুরু হবে মধ্য ও পূর্ব ভারতে। তার আগেই অবশ্য বঙ্গোপসাগরে ঘনাচ্ছে গভীর ঘূর্ণাবর্ত। খুব শিগগিরই এটা নিম্নচাপে রূপ নেবে। ঘূর্ণিঝড়ের আকার নিয়ে এই নিম্নচাপ তাণ্ডব চালাতে পারে ঝাড়খণ্ড, ওডিশা ও পশ্চিমবঙ্গ অঞ্চলে। 

ভারতীয় আবহাওয়া বিভাগ বলছে, বুধবার সন্ধ্যার মধ্যেই শক্তিশালী হয়ে উঠবে বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত। সন্ধ্যা থেকেই এর দাপট শুরু হবে। প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই তিন রাজ্যে। আগামী দুই দিনের মধ্যেই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূল ভাসাবে।

আরও পড়ুন: প্রচণ্ড দাবদাহে পুড়ছে এশিয়া-ইউরোপ-আমেরিকা

পশ্চিমবঙ্গ ও ওডিশায় সর্বাধিক বৃষ্টিপাত ঘটাবে এই ঘূর্ণাবর্ত। ২১ জুলাই এটা গভীর নিম্নচাপের আকার ধারণ করবে। এরপর ক্রমশই এটা মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে থাকবে। বৃষ্টি হবে ওডিশা, ছত্তিশগড়, তেলঙ্গানা, মধ্য প্রদেশে। মহারাষ্ট্র, কঙ্কন ও গুজরাটও বৃষ্টিপাত হবে।


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর