সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: কাদের

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৪:৩০ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। আমাদের বক্তব্য অভিন্ন, প্রত্যেক দেশে গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিষয়টি একই রকম। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে।’

বৃহস্পতিবার দুপুরে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ব্রিটিশ হাইকমিশনার নির্বাচন কীভাবে হবে তা জানতে এসেছিলেন। সবই রাজনৈতিক বিষয়। সরকারের ভূমিকা কী হবে? অংশগ্রহণমূলক হবে কি না? এসব বিষয়ে কথা হয়েছে।

কাদের বলেন, প্রধান বিরোধী দল এবং আওয়ামী লীগ গত ডিসেম্বর থেকেই নানান কর্মসূচি পালন করে আসছে। বিরোধী দলের সাথে সরকারি দলেন কোনো সংঘাত বা সংঘর্ষ হয়নি। গত কয়েক দিনে কয়েকটি জায়গায় এমন ঘটনা ঘটেছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে।

‘এসব ঘটনায় যারা জড়িত তাদের তো ছেড়ে দেয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ১১ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই তালিকা সামনে আনার আহ্বান জানাচ্ছি।’

কাদের বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনারকে জিজ্ঞাস করা হয়েছে, তাদের দেশে নির্বাচনের সময় কি প্রধানমন্ত্রী পদত্যাগ করে?’

আরও পড়ুন: সন্ত্রাসী রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ

তিনি বলেন, বিএনপির দাবির সাথে বিদেশীদের বক্তব্যে সুর এক নয়। সুষ্ঠু নির্বাচন সবারই চাওয়া। সরকারও তাই চায়। বিএনপির এক দফায় বলছে, তারা তো এবারও নির্বাচনে আসার কথা বলছে না।

একাত্তর/আরএ

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর