মণিপুরে নারী লাঞ্ছনা: অভিযুক্তের বাড়িতে আগুন

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৮:৫২ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দুই নারীকে যৌন নিপীড়নের মামলার প্রধান সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে আন্দোলনকারীরা আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার আলজাজিরা জানায়, লাঞ্ছনার ঘটনায় প্রধান সন্দেহভাজন খুইরেম হেরোদাস নামে একজন মেইতি। খুইরেম গত মে মাসে দুই আদিবাসী নারীকে রাস্তায় টেনে নিয়ে যায় এবং অন্যদের নিয়ে তাদের ধর্ষণ করে। এরপর তাদেরকে নগ্ন করে সবার সামনে ঘোরায়। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সহিংসতার বিষয়ে প্রায় ৮০ দিনের নীরবতা ভঙ্গ করে এই ঘটনাকে ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরে খুইরেম হেরোদাসকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর আন্দোলনকারী নারীরা পাথর মেরে খুইরেমের বাড়িতে হামলা করে। এরপর তার বাড়ির বেশ কিছু অংশে আগুন লাগিয়ে দেয় তারা।

মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের পুলিশ কর্মকর্তা হেমন্ত পাণ্ডে বলেন, ‘আমরা তাদের ক্রোধ বুঝতে পারছি। আমরা আন্দোলনকারী নারীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে বলেছি’। 

আরও পড়ুন: বিজেপি হটাতে ব্যাঙ্গালুরুতে জড়ো ২৬ বিরোধী দল 

যৌন নিপীড়নের ঘটনায় খুইরেমসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সাথে জড়িত কমপক্ষে ৩০ জনকে খুঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে মনিপুর পুলিশ। 

এই ঘটনায় ভারতের বিভিন্ন প্রান্তের নারীরাও আন্দোলন করছেন। মণিপুরে নারীদের ধর্ষণ এবং নগ্ন করে ঘোরানোর কথা জানার পরেও কেন পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে তা জানতে চান তারা। 


একাত্তর/পিএজে/এসজে

ভারতের মণিপুর রাজ্যে দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ৯০০ কুকি ‘সন্ত্রাসী’ প্রবেশ করেছে বলে এক গোয়েন্দা রিপোর্টের বরাতে দাবি করেছেন রাজ্যটির নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এবং এটিকে...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পাঁচ জেলায় শর্তসাপেক্ষে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু হয়েছে। তবে মোবাইল ডেটা ব্যবহারের ওপর এখনও নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
ভারতের আসাম এবং মণিপুর রাজ্যে অতিবৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত চব্বিশ ঘণ্টায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত আসামে ৪৬ জনসহ দুই রাজ্যে মোট ৪৮...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর