ক্রিমিয়ায় রুশ গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১২:৪৭ পিএম

দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি গোলাবারুদ ডিপোতে ড্রোন হামলা হয়েছে।

সোমবার ভোরে ক্রিমিয়ার ঝানকোইতে এ ড্রোন হামলায় গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। খবর: রয়টার্স।

এসময় ১১টি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। এবং এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে মস্কো।

ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানান, ওই এলাকার কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনও হতাহত হয়নি।

হামলার পর ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে সাধারণ মানুষকে সরিয়ে নিতে উদ্যোগে নেয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সড়ক ও রেল চলাচল বন্ধ থাকবে।

এদিকে, ওই গোলাবারুদ ডিপোতে সরাসরি ড্রোন হামলা হয়েছে, নাকি ড্রোনের ধ্বংসাবশেষের বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

তিনদিনের মধ্যে ক্রিমিয়ায় এটি দ্বিতীয় হামলা। শনিবারও একটি ড্রোন মধ্য ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছিলেন ক্রিমিয়ার গভর্নর।

আরও পড়ুন: ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

ইউক্রেন পাল্টা আক্রমণের ঘোষণা দেবার পর ক্রিমিয়ায় এ ধরনের হামলার ঘটনা বেড়েছে এবং এসব হামলার জন্য জেলেনস্কির বাহিনীকেই দায়ী করে আসছে ক্রেমলিন।


একাত্তর/জো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর