রাজনৈতিক কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে নিষেধাজ্ঞা: ডিএমপি

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০১:০৪ পিএম

কর্মদিবসে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি না দেওয়ার আহবান জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, কর্মদিবসে কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা করলে ভবিষ্যতে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। 

বুধবার রাজধানীর হোসেনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি দলের সমাবেশের আবেদন পেয়েছি। পর্যালোচনা করে কয়েকটি পার্টিকে অনুমতি দেবো। যারা অনুমতি পাবে তাদের রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। জনগ‌ণের নিরাপত্তা বিঘ্নিত হ‌বে এমন কিছু সহ্য করা হ‌বে না। 

ডিএমপি কমিশনার বলেন, ২০১৫ সালের বোমা হামলার পর থে‌‌কে সতর্ক অবস্থা‌নে আইন শৃঙ্খলা বা‌হিনী। সমাবেশের পু‌রো এলাকা সি‌সি ক্যামেরার আওতায়সহ থাক‌বে সাদা পোশা‌কে পু‌লিশ থাক‌বে। একই সঙ্গে ডগ স্কোয়া‌ডের মাধ্যমেও তল্লা‌সি করা হ‌বে। 

এসময় তিনি আ‌য়োজক‌দের উচ্চ আ‌ওয়া‌জে শব্দ না করা, গা‌য়ে চাদর জ‌ড়ি‌য়ে মি‌ছি‌লে না আসাসহ লাঠিসোটা, ব্যাগ না নিয়ে আসার পরামর্শ দেন।

আরও পড়ুন: রামপুরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল জনসভা করে লাখ লাখ লোককে রাস্তায় আটকে রাখার মতো বিষয়গুলো বিবেচনা করে, তারা যেন ভবিষ্যতে ওয়ার্কিং ডেতে না দিয়ে বন্ধের দিনগুলোতে কর্মসূচি গ্রহণ করেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর