চট্টগ্রামে এডভোকেট হত্যায় দু’জনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:২০ পিএম

চট্টগ্রামে এডভোকেট ওমর ফারুক বাপ্পী হত্যার ঘটনায় দু’জনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মহানগর তৃতীয় অতিরিক্ত দায়রা জজ মো. জসীম উদ্দিন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ জানান, ৩২ জন সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়। সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত না হওয়ায় চার্জভুক্ত ছয় আসামির মধ্যে জাকির হোসেনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

মৃত্যদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাশেদা বেগম ও হুমায়ুন রশিদ। কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন আল আমিন, আকবর হোসেন ওরফে রুবেল, মো. পারভেজ ওরফে আলী।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ২৪ নভেম্বর চকবাজারের কে বি আমান আলী সড়কের একটি বাসা থেকে আইনজীবী ওমর ফারুক বাপ্পীর হাত-পা ও মুখ টেপ দিয়ে মোড়ানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 

অন্যের সাথে সম্পর্ক ও বিয়ের কাবিননামায় সই নিতে না পেরে ওমর ফরুককে ভাড়া বাসায় ডেকে নিয়ে কয়েকজনের সহযোগিতায় পরিকল্পিতভাবে হত্যা করেন তার কথিত স্ত্রী রাশেদা বেগম। 

আরও পড়ুন : পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

এ ঘটনায় ওমর ফারুকের বাবা আলী আহমেদ ছয় জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ২০২০ সালের ১৫ অক্টোবর চার্জ গঠন করে।


একাত্তর/পিএজে

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর