পটুয়াখালীতে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০২:৩৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়ন থেকে এক কৃষকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মহিপুর থানায় নিয়ে যায় পুলিশ। নিহত ওবায়দুল বয়াতি (২৪) সুরডুগী গ্রামের নজরুল বয়াতির ছেলে। 

মহিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তারা গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে নিহত ওবায়দুলের ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করেন। 

আরও পড়ুন : উল্টো পথে আসা বাসের চাপায় নারীর মৃত্যু

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের কারনে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

মৃত্যুর কারণ জানতে মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। 


একাত্তর/পিএজে

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর