মদ নিয়ে বাকবিতণ্ডা, ক্রেতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৮:০৫ পিএম

কলকাতার ঢাকুরিয়ায় মদ নিয়ে বাকবিতণ্ডার জেরে মদের দোকানের কর্মীর হাতে এক ক্রেতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ।  

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঢাকুরিয়ায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।  

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতের নাম সুশান্ত মণ্ডল। এ ঘটনায় বিকালে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচলও।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার সময় দোকানের বাইরে একজন ক্রেতা দাঁড়িয়েছিলেন। তার সঙ্গে হাত নেড়ে কথা বলছিলেন মদের দোকানের এক কর্মচারী। গড়িয়াহাট রোডের ওই মদের দোকানের সামনে দাঁড়ানো সেই ক্রেতাকে হঠাৎ ঘাড় ধরে দোকানে টেনে আনেন ওই কর্মচারী। তারপর এলোপাথাড়ি মারধর শুরু করেন। এসময় সুশান্ত পড়ে গেলে ওই কর্মচারী সুশান্তের মাথা মেঝেতে ঠুকে দেয়।

আরও পড়ুন: ‘২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও শুরু করেছে তারা’

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় সুশান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ঘটনায় উত্তেজিত জনতা ওই দোকানে ভাঙচুর চালায়। বন্ধ করে দেয়া হয় ঢাকুরিয়া ব্রিজের যান চলাচল। বিক্ষোভরত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


একাত্তর/আরবিএস   

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক মহাপ্রলয় ঘটে গেল। দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে নবান্নের চাবিকাঠি এখন পদ্ম শিবিরের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গ হিসেবে পরিচিত...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
ফুটবল মেগাস্টার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য শনিবার সকালে হাজার হাজার ফুটবল ভক্ত কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে সমবেত হয়েছিলেন। কিন্তু তাদের সময়ের অন্যতম সেরা ফুটবলারকে সরাসরি দেখার যে সুযোগটি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর