খুলনা করোনা হাসপাতালে তীব্র হচ্ছে অক্সিজেন সংকট

আপডেট : ২৮ জুন ২০২১, ০৭:৩৪ পিএম

রোগীর চাপ সামলাতে পারছেনা খুলনার ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ জন অতিরিক্ত রোগীর ভীড় সামলাতে হচ্ছে হাসপাতালটিকে।

সেই সঙ্গে বেড়ে চলছে হাইফ্লো ন্যাজাল ক্যানোলাসহ অক্সিজেন সংকট। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। একই সঙ্গে করোনা টেস্ট করতে আসা মানুষের ভিড়ও বাড়ছে প্রতিদিন। 

সোমবার (২৮ জুন) হাসপাতালটিতে এসেই জ্ঞান হারান এক রোগী। তার দরকার ছিলো অক্সিজেনের। কিন্তু সংকটের কারণে পর্যাপ্ত মেলেনি। কিছুক্ষণ পরই তিনি চলে যান না ফেরার দেশে। 

আরও পড়ুন: ঈদের সময়ে সংক্রমণ বিস্ফোরণের আশঙ্কা, যদি...

সঙ্গে আসা স্বজনদের অভিযোগ, অক্সিজেনের সংকট শুরু হয়েছে এই করোনা হাসপাতালে। বিষয়টি স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনই নতুন রোগী আসছে। যার বেশিরভাগই মূমুর্ষ। স্বেচ্ছাসেবকদের সরবরাহ করা অক্সিজেনও ঘাটতি মেটাতে পারছে না। 

এদিকে, সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে করোনা নমুনা পরীক্ষার ইউনিটেও ভিড় বেড়েছে। সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকে মানুষ, যেমনটা এক সপ্তাহ আগেও দেখা যায়নি। 

এদিকে, খুলনা বিভাগে করোনা চিকিৎসা সরঞ্জামের ঘাটতি মেটাতে চট্টগ্রামের একটি শিল্প প্রতিষ্ঠান বিভাগীয় কমিশনারের কাছে ২০টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা হস্তান্তর করেছে। যার মাত্র ১১টি পেয়েছে খুলনা মেডিক্যাল। 

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার রাতে খুলনা মেডিক্যালের পিসিআর ল্যাবে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। 

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। এর আগে শনিবার শনাক্তের হার ছিল ৫০ শতাংশ, শুক্রবার প্রায় ৩৮ শতাংশ, বৃহস্পতিবার ৫১.৫৫ আর বুধবার ছিলো ৩৪ শতাংশ।


একাত্তর/এসজে 
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর