বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড: ফখরুল

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১০:০৪ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দলের মহাসমাবেশ ও ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ফলে আওয়ামী লীগ বোল্ড হয়েছে। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভায় এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ২৮ ও ২৯ তারিখে বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গেছে। আওয়ামী লীগ কিছু বুঝেই উঠতে পারেনি। সারাদেশ থেকে মানুষ এসে সরকারকে বার্তা দিয়েছে অবিলম্বে গদি ছাড়ো।

তিনি বলেন, ‘ছোট্ট কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমরা অবরোধও করিনি, হরতালও দেয়নি। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু তারা (আওয়ামী লীগ) পুলিশ নিয়ে যুদ্ধের মতো সাজে এসে নিরস্ত্র বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে। অথচ আওয়ামী লীগ সাঁজোয়া যান দিয়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে।

‘আর দলের সিনিয়র নেতাদের নিয়ে গল্পের প্লট তৈরি করে ব্ল্যাক মেইল করেছে। এটাতে বিএনপির নেতারা ছোট হয়নি, সরকার ছোট হয়েছে।’  

সরকার যত চেষ্টা করুক না কেন সমাবেশে মানুষের ঢল থামানো যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। 

তিনি বলেন, বিএনপি নির্বাচন চায়, তবে বর্তমান সরকারের অধীনে নয়। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। এই লক্ষ্যে বিএনপি স্থির। আমাদের এক দফা, সরকারকে পদত্যাগ করতেই হবে। বারবার মানুষকে বোকা বানানো যাবে না। 

ফখরুল বলেন, আজ সমস্ত দেশের মানুষ একসাথে জেগে উঠেছে, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন নয়তো পালাবার পথ পাবে না।

এদিনের সমাবেশ থেকেও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। ফখরুল বলেন, প্রশাসনের লোকদের ভয় পেতে মানা করেছেন প্রধানমন্ত্রী। তাহলে ভয় পাচ্ছেন... ভয় পাবারই কথা। 

শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিজয় আনা হবে এবং শিগগিরই এক দফার নতুন কর্মসূচি দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। 

তবে তার আগেই বিএনপির দাবি মেনে নিতে সরকারকে আহবান জানান ফখরুল। 

বিএনপির মহাসচিব আরও বলেন, বিদেশ থেকে কিছু মানুষ ভাড়া করে নিয়ে এসেছে, যাদের কাউকে চেনে না। টাকা দিয়ে ভাড়া করে এনেছে। 

সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আইয়ুব সরকার, পাকিস্তানিদের নির্যাতন দেখা আছে। কিন্তু অবরোধ কর্মসূচিতে যে হামলা, তা বাংলাদেশের ইতিহাসে আর দেখা যায়নি। সিনিয়র নেতাদের সাপ পেটানোর মতো পেটানো হলো।

আওয়ামী লীগের উদ্দেশ করে তিনি বলেন, ‘গ্রেপ্তার করেন, নেতাকর্মীরা সাহসী, ভয় পায় না। যত পেটান, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বন্ধ হবে না। একটাই দাবি সরকারের পতন। যত নির্যাতন করুন সরকারের পতন ছাড়া অন্য কোনো কথা নেই। 

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনে ভীত হয়ে সরকার বাধ্য হয়েছে বিএনপি নেতাদের আটক করে নিয়ে সমাদর করতে। বিশ্ববাসী সরকারের বিরুদ্ধে চলে গেছে। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাবার আসে, পুলিশ কর্মকর্তা আপ্যায়ন করে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এটাতো শুরু। সহজে চলে গেলে ভালো। নয়তো চলে যেতে বাধ্য হলে, সেটা হবে নাটকের শেষ দৃশ্য।’ 

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কারো ওপর নির্ভর করে নেতা নির্ধারণ হয় না। ২৮শে জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশের মানুষ। বিরোধীদলের কর্মসূচি বানচালের চেষ্টা আর হতে দেয়া হবে না। রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে মাঠে নামলে সেটা অবৈধ নয়, নেতাকর্মীরা আগামীতে রাস্তায় নামবে। প্রয়োজনে বাধা এলে প্রতিরোধ করবে। 

সমাবেশে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহ্বায়ক আব্দুস সালাম এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ প্রমুখ নেতারা বক্তব্য দেন। 

একাত্তর/আরবি

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত এক নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটি পুনর্গঠিত করলো বিএনপি।
প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা এ...
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা...
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন চীনা প্রতিনিধিদলের প্রধান ও কমিউনিস্ট পার্টির...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় আগুন লেগে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষ ও সরাসরি আগুনে পোড়া না গেলেও ঘন...
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ইস্যু করার কোনো আইনি সুযোগ নেই এবং তার সাজা কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...
দণ্ডিত আসামি হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ...
নেত্রকোনায় হরতাল কর্মসূচির মধ্যে রেললাইনে আগুন দেওয়া, আন্তনগর ট্রেনের বগিতে অগ্নিসংযোগ এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া মোহনগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির সহযোগী সংগঠনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর