অক্টোবরে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৩:২১ পিএম

প্রাক নির্বাচনী পরিবেশ দেখতে অক্টোবর পর্যবেক্ষখ পাঠাবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার  (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। এতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত ছিলেন।  আর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরটুরো হেইনস।

পিটার বলেন, আমরা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন কমিশনের ক্ষমতা কমার প্রসঙ্গে আলোচনা করেছি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচনী টিম আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। 

বৈঠকের পর সিইসি সাংবাদিকদের বলেন, তারা আরওপি সম্পর্কে জানতে চেয়েছেন। আরও জানতে চেয়েছেন- আমাদের ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে কিনা, যাদের নিবন্ধন দেওয়া হয়েছে তাদের সম্পর্কেও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

সিইসি বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে। এটা রাজনৈতিকভাবে মেটানো গেলে আমাদের কাজ করা সহজ হয়ে যায়।

তিনি আরও বলেন, দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। এটা রাজপথে মেটানোর বিষয় নয়।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
  অসভ্যতা ও অভদ্রতাকে বাকস্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা অর্জনের লড়াইয়ের অন্যতম ব্যক্তিত্ব ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় নিযুক্ত রাষ্ট্রদূত...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর