পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়া হতে পারে ৯ আগস্ট

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৩:১৪ পিএম

পাঁচ বছরের সংসদীয় মেয়াদ পূর্ণ হওয়ার তিন দিন আগে আগামী ৯ আগস্ট পাকিস্তানের জাতীয় পরিষদ ভেঙে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

বৃহস্পতিবার ক্ষমতাসীন জোটের সদস্যদের জন্য আয়োজিত একটি নৈশভোজের সময় এই ঘোষণা দেন শরীফ। বৈঠকে অংশ নেয়া একজন সিনিয়র মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।

গত এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে পূর্বসূরি ইমরান খানকে অপসারণ করার পর থেকে শরীফ ক্ষমতায় রয়েছেন। 

জাতীয় পরিষদের বিলুপ্তি থেকে ধারণা করা হচ্ছে, এই বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, যদি সময়মতো পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়, অর্থাৎ ১২ আগস্ট, তাহলে নির্বাচন ৬০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে।

তবে যদি এর এক দিন আগেও পার্লামেন্ট ভেঙে দেয়া হয় তাহলে সেই সময়কাল ৯০ দিন পর্যন্ত বাড়ানো হয়।

শরীফের ঘোষণা অনুযায়ী যদি ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দেয়া হয়, তাহলে সংবিধানের নির্দেশ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহান্তে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের নাম ঘোষণা করা হতে পারে।

রাজনৈতিক মিত্রদের সঙ্গে বৃহস্পতিবারের নৈশভোজের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে শরীফ বলেন, তার জোট সরকার ক্ষমতায় আসার পর অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

‘আমাদের বিবেক পরিষ্কার। আমরা আমাদের নিজেদের রাজনীতি বিসর্জন দিয়ে দেশকে ঝড় থেকে বের করে এনেছি’, বলেন তিনি। 

শরীফ ও তার সরকারের বিরুদ্ধে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা এবং তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের বিরুদ্ধে ক্র্যাকডাউনের মাধ্যমে টার্গেট করার অভিযোগ আনা হয়েছে।

ইমরানের অভিযোগ, মামলাগুলো তাকে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়ার লক্ষ্যে করা হয়েছে, যেখানে পিটিআই সবচেয়ে বড় দল হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

গত বছরের নভেম্বরে একটি রাজনৈতিক সমাবেশের সময় হত্যাচেষ্টা থেকেও বেঁচে যান সাবেক এই ক্রিকেটার। 

আরও পড়ুন: কুরেশির মৃত্যু নিশ্চিত করলো আইএস, উত্তরাধিকারীর নাম ঘোষণা

পাকিস্তানও সহিংসতার পুনরুত্থানের সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র জুলাই মাসেই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৯০টিরও বেশি হামলা হয়েছে৷

জুন মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে শেষ মুহূর্তের আর্থিক বেইলআউট নিশ্চিত করা সত্ত্বেও, রেকর্ড মুদ্রাস্ফীতি এবং রুপির মূল্য হ্রাসে পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে।


একাত্তর/এসজে

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর