পঞ্চগড়-২ আসনের নির্বাচনী চিত্র

আওয়ামী লীগে অনৈক্য, দোলাচলে বিএনপি

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২:৩৮ এএম

দ্বাদশ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রতিপক্ষ হতে পারে আওয়ামী লীগই। খোদ তৃণমূলের নেতা-কর্মীরাই দিচ্ছেন এই তথ্য। তারা আরও জানান, জেলা আওয়ামী লীগের মধ্যে বিভাজনই এর মূল কারণ। জেলা আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাল সুজন ও তার পরিবারের সদস্যরা। এদিকে, বিএনপি সংসদ নির্বাচনে আসা না আসার দোলাচলে থাকলেও ভোটারদের কাছে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশী ফরহাদ হোসেন আজাদ। 

পঞ্চগড়-২ আসনটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা ও বোদা উপজেলা নিয়ে গঠিত। পঞ্চগড়-২ নির্বাচনী এলাকা ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর দিনাজপুর জেলাকে বিভক্ত করে তিনটি (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলায় ভাগ করা হয়েছিল।

এই আসনের নির্বাচনী চালচিত্রের খবর জানতে এই প্রতিবেদক কথা বলেছিলো স্থানীয় আওয়ামী লীগের একজন জেষ্ঠ নেতা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকের সঙ্গে। তাঁন কথার মধ্যে স্পষ্ট ছিল ক্ষোভ। সেই ক্ষোভ এই প্রতিবেদকের কাছে উগড়েও দিলেন। 

জেলার সিনিয়র নেতাদের এমন ক্ষোভের কারণ কি শুধুই রাজনৈতিক? তাদের অভিযোগ সদ্য জেলা আওয়ামী লীগের কমিটিতে মন্ত্রীর পরিবারের ১৩ জন সদস্যের স্থান পেয়েছে। আর এসবই এখন জেলার আওয়ামী লীগকে বিভাজিত করেছে। যা আগামী নির্বাচনে নৌকার উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন খোদ আওয়ামী লীগ নেতারাই।

আর এটিকেই নিজেদের শক্তি হিসেবে দেখছে বিএনপি। নির্বাচনে মাঠে থাকা না থাকা নিয়ে সংশয় থাকলেও ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছে বিএনপি। দলটির প্রার্থী হতে আগ্রহীরা কখনও নীরবে কখনও সরবে জনসংযোগ করে যাচ্ছেন। 

আরও পড়ুন: পঞ্চগড়-১: আওয়ামী লীগে বিভক্তি, বিএনপি আছে দূরত্বে

দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগ জিতেছে পাঁচ বার আর বিএনপি জিতেছে তিনবার। অন্যদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুইবার এবং জাতীয় পার্টির দখলে গেছে একবার।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর