জিয়ার বিচার ও তারেককে ফেরানোর দাবিতে যুবলীগের স্মারকলিপি

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:১৩ পিএম

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চেয়ে স্মারকলিপি দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

ওই স্মারকলিপিতে ২১ অগাস্টের বোমা হামলা ও দুর্নীতিতে দণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে। তারেকের স্ত্রী জুবাইদা রহমানকেও দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে এ স্মারকলিপি তুলে দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

স্মারকলিপি হাতে পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুবলীগের দাবিগুলো যৌক্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ 

আরও পড়ুন: বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে যুবলীগের স্মারকলিপি

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে যাবার আগে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ করে যুবলীগ।

সেখানে খুনিদের প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি শেখ পরশ বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, তারা দেশের গণতন্ত্র ও স্বাধীনতাকেই হত্যা করতে চেয়েছিল।

বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধ করা না হলে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে যুবলীগের দাবি বাস্তবায়ন করা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

তিনি বলেন, তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মাফিয়া চক্রের সদস্য তারেক রহমান কারাগারের বাইরে থেকে দেশকে ধ্বংস করবে।  

তারেক রহমানকে দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি জানিয়ে নিখিল বলেন, দেশের অগ্রগতিকে নষ্ট করতে চায় বিএনপি। দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়ার পর একই দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়েও স্মারকলিপি দেবার কথা রয়েছে যুবলীগের।


একাত্তর/আরবি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর