ইংলিশ চ্যানেলে অভিবাসীদের নৌকা ডুবে নিহত ছয়

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:১৪ পিএম

ইংলিশ চ্যানেলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ ও ফরাসি কোস্টগার্ডের যৌথ উদ্ধার অভিযানে ৫০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডোভারে স্ট্রেচারে করে লাইফবোট থেকে অনেক লোককে নামিয়ে আনতে দেখা গেছে। 

আরএনএলআই বলেছে, স্থানীয় সময় ভোর চারটার আগে একটি লাইফবোট ক্রু লঞ্চ করা হয়। 

উদ্ধারকারী নৌকার একজন স্বেচ্ছাসেবক রয়টার্সকে বলেছেন, অভিবাসীরা ডুবে যাওয়া নৌকা থেকে পানি বের করার জন্য জুতা ব্যবহার করছিলেন।

ইংলিশ চ্যানেল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং ব্যস্ততম শিপিং লেনগুলোর মধ্যে একটি, যেখান দিয়ে প্রতিদিন ৬০০টি ট্যাঙ্কার এবং ২০০টি ফেরি যায়। ১০ আগস্ট পর্যন্ত, এ বছর ১৫ হাজার ৮২৬ জন ছোট নৌকায় চ্যানেল পাড়ি দিয়েছেন।

আরও পড়ুন: বিজেপি নেতা সানা খান হত্যায় স্বামী গ্রেপ্তার

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যানহাস এটিকে ‘মর্মান্তিক প্রাণহানি’ বলে অভিহিত করেছেন। 

আরেকটি ছোট নৌকাও সমস্যায় পড়েছিল কিন্তু জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের কোস্টগার্ড।


একাত্তর/এসজে

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর