পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:৩৫ পিএম

পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের আইন প্রণেতা আনোয়ার-উল-হক-কাকার। 

জিও নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বেলুচিস্তান আওয়ামী পার্টির এই নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

রোববারই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার-উল-হক কাকার শপথ নেবেন। আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টি থেকে ২০১৮ সালে সিনেটর হন।  

গত বুধবার রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পরামর্শে ভেঙে দেয়া হয় পাকিস্তানের সংসদ। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থাকা দেশটিতে জাতীয় নির্বাচনের প্রস্তুত নিতেই এই সিদ্ধান্ত।


একাত্তর/আরবি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর