খাল খননে সবজির স্বর্ণরাজ্যে পরিণত নীলগঞ্জ

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৬:০৮ পিএম

মিঠা পানি সংরক্ষণের জন্য খাল খননে পাল্টে গেছে পটুয়াখালীর কলাপাড়ার শত শত কৃষকের ভাগ্য। গোটা নীলগঞ্জ ইউনিয়ন জুড়েই এখন গ্রীষ্মকালীন সবজির সমারোহ। 

পাখিমারা, কুমিরমারা ও যুগীর খালের দুপাশের দশটি গ্রামে এখন এক ইঞ্চি জায়গাও অনাবাদী নেই। একই অবস্থা উপজেলার অন্য গ্রামগুলোর। কৃষকরা বলছেন, মিঠাপানির জন্য কৃষক আন্দোলনের সুফল পাচ্ছে প্রতিটি গ্রামের কৃষক। 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন। কৃষিতে সমৃদ্ধ এই এলাকার কৃষকরা আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ ও কৃষি বাজার ব্যবস্থাপনা সম্পর্কে অনেকটা সচেতন। 

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের অধিকাংশ পরিবার কৃষির ওপর নির্ভরশীল। তাই সারা বছর এই ইউনিয়নে উৎপাদিত হয় বিষমুক্ত নানা জাতের সবজি।

এখানকার কৃষকদের একজন জাকির গাজী। শুধু করলা চাষ করে স্বাবলম্বী তিনি। দূর-দূরান্তের ব্যবসায়ীরা তার বাগানের করলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন। 

লবণাক্ত জমিতে কান্দি পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের করলা বীজ বপন করে ৪৫ দিনের মধ্যে ফলন ঘরে তোলে কৃষকরা। এক বিঘা জমিতে করলা চাষ করতে ৫০ হাজার টাকা খরচ হয়। 

image


করলা চাষি জাকির হোসেন বলেন, আজ থেকে আরও একমাস আগে পাখিমারা বাজার থেকে প্রতিদিন ২০ টনেরও বেশি করলা ও অন্যান্য সবজি দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে।

শুধু করল্লা নয়, বোম্বাই মরিচ চাষ করে স্বাবলম্বী হয়েছেন শতাধিক কৃষক। দেশে-বিদেশে চাহিদা থাকায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপকভাবে চাষ হচ্ছে এই মরিচ।

কৃষকরা জানান, সরকার তিনটি খাল খননের মাধ্যমে মিঠা পানি সংরক্ষণের উদ্যোগ নেয়ার ফলে তাদের বরবটি, লাউ, মিষ্টিকুমড়া থেকে শুরু করে সব ধরনের সবজির ফলন ভালো হচ্ছে। 

আরও পড়ুন: রশি ছিঁড়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতারা বলছেন, অগভীর খালগুলো পুনঃখনন করে মিষ্টি পানির আধার হিসেবে ব্যবহার করলে কৃষকরা আরও লাভবান হবে।

কলাপাড়ার সবজি উৎপাদনের ৭০ ভাগই এই নীলগঞ্জ উৎপাদন হচ্ছে। কৃষি বিভাগের হিসেবে কলাপাড়ার নীলগঞ্জে প্রায় চার হাজার একর কৃষি জমি রয়েছে।


একাত্তর/এসজে

দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর