ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শনিবার বিকেলে শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় দুই গ্রুপ আলাদা কর্মসূচি পালন করার সময় এ সংঘর্ষ হয়। 

গত ১০ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই বিএনপির একাংশের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ জানাতে থাকেন। 

এরই জের ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকেলে নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ পৌর এলাকার শেখ হাসিনা সড়ক সেতু এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের করেন। 

অন্যদিকে, একই সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউজ রোডে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। 

আনন্দ র‍্যালি বের হওয়ার পর উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় আধাঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

এসময় পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও একজনকে আটক করে। 

আরও পড়ুন: খাল খননে সবজির স্বর্ণরাজ্যে পরিণত নীলগঞ্জ

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বিকেলে এক পক্ষ আনন্দ র‍্যালি বের করে এবং অন্য পক্ষ কোকোর জন্মদিন পালনের কথা বললেও মূলত আনন্দ মিছিলকে প্রতিহত করার জন্য মাঠে নামে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

ওসি জানান, পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে। 


একাত্তর/এসজে 

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর